ফের মুখোমুখি হতে চলেছেন মেসি-রোনাল্ডো, পিএসজির বিরুদ্ধে ম্যাচ দিয়ে সৌদি আরবে অভিষেক হবে ক্রিশ্চিয়ানোর

ফের মুখোমুখি হতে চলেছেন মেসি-রোনাল্ডো, পিএসজির বিরুদ্ধে ম্যাচ দিয়ে সৌদি আরবে অভিষেক হবে ক্রিশ্চিয়ানোর

নতুন বছরের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির সাক্ষাৎ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তা আগেই পাঠাকদের জানানো হয়েছিল। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলিতে এমনই খবর ঘোরাফেরা করছিল। এই খবরের উপরই শিলমোহর ফেলেছেন আল নাসের-এর প্রশিক্ষক রুডি গার্সিয়া।

ফের মুখোমুখি হতে চলেছেন মেসি-রোনাল্ডো, পিএসজির বিরুদ্ধে ম্যাচ দিয়ে সৌদি আরবে অভিষেক হবে ক্রিশ্চিয়ানোর

রুডি গার্সিয়া বলেছেন, "ওটা (ওর অভিষেক সৌদি আরবে) আল নাসেরের জার্সিতে হবে না। আল হিলাল এবং আল নাসের এই দুই দলের ১১ জন ফুটবলারকে নিয়ে তৈরি হওয়া একটি দলের হয়ে খেলবে। আমি এই ম্যাচ নিয়ে খুশি নই। উন্নতির জন্য, পিএসজি-কে দেখার জন্য, প্যারিসের মহান ফুটবলারের দেখার জন্য অবশ্যই এটা ভাল বিষয়। কিন্তু এর তিন দিন পর আমাদের চ্যাম্পিয়নশিপের ম্যাচ রয়েছে। এই ম্যাচের জন্য সময় নির্ধারণ করা নিয়ে আরও ভাল ভাবে চিন্তা ভাবনা করা যেত। যদিও এটা খুব বড় বিষয় নয়। আমরা লিড করছি, আমরা খুশি। এই চ্যাম্পিয়নশিপ জেতাটা কঠিন কিন্তু আমরা সেটা করতে চাই।"

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এই মরসুমের শেষ পর্যন্ত চুক্তি থাকলেও ক্লাবের বর্তমান প্রশাসক এবং ম্যানেজমেন্টের উপর ক্ষোভ উগড়ে দিয়ে যৌথ সম্মতিতে চুক্তি বিচ্ছেদ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে পাওয়ার জন্য ইউরোপ সহ আমেরিকা, অস্ট্রেলিয়ার তাবড় তাবড় ক্লাব চেষ্টা চালিয়েছিল কিন্তু রোনাল্ডো বেছে নেন এশিয়াকে। তিনি জানিয়েছেন, ইউরোপের ফুটবলে তার সব কিছু অর্জন করা হয়েছে, সব রেকর্ড ভাঙা হয়ে গিয়েছে, এশিয়াতেও তিনি কিছু ভাঙতে চান। বর্তমানে দুই ম্যাচ নির্বাসন কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এপ্রিল মাসে অ্যাওয়ে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এভারটনের ম্যাচে এক তরুণ সমর্থকের ফোন মাথা গরম করে ভেঙে দেওয়ার কারণে তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। বাৎসরিক প্রায় ২০০ মিলিয়ন ডলারের বিনিময় আড়াই বছরের চুক্তিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে, এমনটাই খবর রয়েছে বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যম সূত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+