ইউরোপের তাবড় তাবড় ক্লাব চেষ্টা করেও সই করাতে পারেনি তাঁকে, গোপন কথা জানালেন রোনাল্ডো
ইউরোপের তাবড় তাবড় ক্লাব চেষ্টা করেও সই করাতে পারেনি তাঁকে, গোপন কথা জানালেন রোনাল্ডো
ইউরোপীয় ফুটবলে দাপিয়ে বেড়ানোর পর এশিয়ায় পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাৎসরিক ২০০ মিলিয়ন ডলারের চুক্তিতে আড়াই বছররে জন্য আল নাসের ক্লাবে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সৌদি আরবের ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই মুভ অনেকেই বাঁকা চোখে দেখেছেন, অনেকেই মনে করেন রোনাল্ডোর কেরিয়ার শেষের পথে এবং ইউরোপীয় ফুটবলের মূলস্রোত থেকে সরে আসা সেটার দিকেই নির্দেশ করে। তবে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়ে দিয়েছেন কে কী মনে করেন তাতে তাঁর কিছু যায় আসে না, পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন ইউরোপের একাধিক হাইপ্রোফাইল দল তাঁকে নেওয়ার চেষ্টা চালিয়ে ছিল। তিনি বলেন, "আমার কাছে ইউরোপ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এমনকী আমেরিকার থেকেও প্রচুর অফার ছিল। বহু ক্লাব আমাকে সই করানোর চেষ্টা করেছে কিন্তু আমি এই ক্লাবকে কথা দিয়ে দিয়েছিলাম। আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ।"
রোনাল্ডো নিজেকে 'বিশেষ ফুটবলার' হিসেবে চিহ্নিত করেছন। তিনি বলেছেন, "ইউরোপে আমার কাজ শেষ। ওখানে (ইউরোপে) সব রেকর্ড আমি ভেঙে দিয়েছি। এখানে (এশিয়ায়) কিছু ভাঙতে চাই। এখানে জিততে এসেছি আমি, খেলা উপভোগ করতে এসেছি।" আল নাসেরের হয়ে রোনাল্ডোর মাঠে নামতে আরও কিছুটা সময় লাগবে কারণ এখনও দলের ফুটবলারদের সঙ্গে ট্রেনিংয়ে অংশ নেননি রোনাল্ডো। দলের সঙ্গে মিলে মিশে এবং বোঝাপড়া তৈরি হতে কিছু দিন সময় লাগবে। সৌদি আরবের ফুটবলপ্রেমীরা ইতিমধ্যেই অধীর প্রতীক্ষায় রয়েছে নিজেদের দেশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে খেলতে দেখার জন্য।
২০০২-০৩ সালে স্পোর্টিং সিপি-র মধ্যে দিয়ে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ ঘটে রোনাল্ডোর। এর পর ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদে দাপিয়ে বেড়িয়েছেন রোনাল্ডো। ২০০৩ সালে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ম্যানচেস্টারের হয়ে প্রথম বারে ১৯৬ ম্যাচে ৮৪ গোল করেন রোনাল্ডো। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন তিনি। এর পর ২০০৯ সালে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে। রেকর্ড অর্থে রিয়ালে যোগ দেন তিনি। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়ালের হয়ে ২৯২ ম্যাচে ৩১১টি গোল করেন তিনি। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলেন জুভেন্তাসে। ৯৮ ম্যাচে ৮১টি গোল করেন ইতালির এই ক্লাবের হয়ে। ২০২১ সালে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় বারের জন্য। দেড় মরসুম ওই ক্লাবে খেলে ৪০ ম্যাচে ১৯ গোল করেন তিনি। ক্লাব ফুটবল এবং দেশের ফুটবল মিলিয়ে পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও পর্যন্ত ৮১৯ গোল করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications