Cristiano Ronaldo: রোনাল্ডোর ডায়েট প্ল্যান বানান নাসার বিজ্ঞানী! এবার হাসির পাত্র হলেন আরও এক পাক প্রাক্তনী
বিশ্বকাপ পর্বে ভারতীয় দলকে নিয়ে একের এর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন পাকিস্তান দলের প্রাক্তন ক্রিকেটাররা। হাসান রাজা থেকে আব্দুল রজ্জাক তালিকায় ছিলেন একাধিক প্রাক্তনী। কিন্ত বিশ্বকাপ অধ্যায় শেষ হওয়ার পরেও পাক প্রাক্তনীদের আল টপকা মন্তব্যের কমতি নেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন রামিজ রাজা। তবে ভারতীয় দল বা ভারতীয় ক্রিকেটার নন, রাজার তির এবার রোনাল্ডোর দিকে।
ক্রিকেট মাঠের সঙ্গে অনেকটাই সম্পর্কহীন রোনাল্ডো। আদৌও ক্রিকেট নিয়ে তাঁর কোনও আগ্রহ আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে বিশ্ব ফুটবলে বর্তমান সময়ের সেরা দুই নক্ষত্রের নাম করলেও উঠে আসবে মেসি এবং রোনাল্ডোর নাম। দেশের জার্সিতে সাফল্যের নিরিখে মেসি টেক্কা দিতেই পারেন সিআরসেভেনকে। তবে ক্লাব ফুটবল পর্তুগিজ তারকা কড়া টক্কর দেবেন চির প্রতিপক্ষকে।

প্রথম ফুটবলার হিসাবে ক্লাব ও দেশ মিলিয়ে সর্বোচ্চ স্তরে ৮০০টি গোল করেছেন। রোনাল্ডো মহাদেশের সেরা ক্লাব টুর্নামেন্টে মোট ১৮৩টি ম্যাচ খেলেছেন। এছাড়াও একাধিক রেকর্ড আছে সিআরসেভেনের নামের সঙ্গে। রোনাল্ডোর এই সাফল্যে শুধু কঠোর সাধনাই নয় একইসঙ্গে আছে কঠোর ডায়েট। কিন্তু রোনাল্ডোর এই ডায়েট চার্ট কোনও বিশ্বখ্যাত ট্রেনার নয়, বানান নাসার বিজ্ঞানীরা। এমনই দাবি করলেন রামিজ রাজা।
কয়েকদিন আগে পিসিবির প্রাক্তন চেয়ারম্যান একটি টিভি শো-তে মন্তব্য করেছিলেন, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খাওয়া দাওয়া, এবং ওর ডায়েট যে চার্ট তা নাসার বিজ্ঞানীরা বানিয়ে থাকেন। ওর শরীর তাই এত ফিট। খাওয়া দাওয়ার বিষয়ে অত্যন্ত সচেতন সিআরসেভেন ।' প্রাক্তন পাক ক্রিকেটারের এই মন্তব্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
নেটিজেনদের অনেকেই রাজার এই মন্তব্যে প্রবল মজা পেয়েছেন। নাসার বিজ্ঞানী কী করে একজন ক্রীড়াবিদের 'ডায়েট প্ল্যান' তৈরি করে দিতে পারেন সেটা নিয়েই চর্চা চলছে।












Click it and Unblock the Notifications