করোনা মোকাবিলায় মানবিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইতালির পাশে এগিয়ে এলেন মহাতারকা

করোনা মোকাবিলায় মানবিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইতালির পাশে এগিয়ে এলেন মহাতারকা

করোনার কারণে বিশ্বজুড়ে আর্থিক ধাক্কা। মারণ ভাইরাসের জন্য ইউরোপের প্রতিটি ফুটবল টুর্নামেন্টই এখন স্থগিত ঘোষণা করা হয়েছে। ইউরাপে করোনার ভয়াভবতা সবচেয়ে বেশি। ইতালি ও স্পেনে এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই অবস্থায় ইতালির সিরিএ লিগ স্থগিত রয়েছে, অন্যদিকে স্পেনের লা-লিগা লিগটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় মানবিক হলেন ক্রিশ্চিয়ানোর রোনাল্ডো

রোনাল্ডোর অবদান

রোনাল্ডোর অবদান

ক্লাব ফুটবলে রোনাল্ডো ইতালির ক্লাব জুভেন্তাসের হয়ে খেলেন। সেই ইতালি এখন করোনার করাল গ্রাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার ইতালিতে করোনা সংক্রমণের কারণে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মানবিক সিআরসেভেন নিজের বেতনের অর্থ দান করেছেন।

কোচ থেকে ফুটবলার সবাই এগিয়ে এলেন

কোচ থেকে ফুটবলার সবাই এগিয়ে এলেন

রোনাল্ডো ও তাঁর সতীর্থ ফুটবলাররা নিজেদের বেতন করোনা সংক্রমণ মোকাবিলার জন্য দান করলেন। জানা গিয়েছেন ক্রিশ্চিয়ানো,জুভেন্তাস দল ও কোচ সারি বেতন বাবদ পেতে চলা ৯০ মিলিয়ন ইউরো ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন। টুর্নামেন্ট স্থগিত, ক্লাবও বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ মোকাবিলায় ফুটবলাররা ও কোচ তাঁদের বেতনের অর্থ দান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

মানবিক সিআর সেভেন

মানবিক সিআর সেভেন

পতুর্গিজদের পাশে আগেই দাঁড়িয়েছিলেন। এবার ইতালির পাশে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন রোনাল্ডো। তাঁর বেতন থেকে ভারতীয় মুদ্রায় ৩২ কোটি টাকা কেটে নিতে বলেছেন ক্রিশ্চিয়ানো। করোনা আক্রান্ত মানুষদের খাওয়া ও চিকিৎসার জন্য এভাবেই ইতালির পাশে মানবিক রোনাল্ডো। উল্লেখ্য দলের অধিনায়ক জিওর্জিও কিয়েলিনি এই মুহূর্তে করোনা আইসোলেশন রয়েছেন। তিনিই দলের সব ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করে সাহায্য় চান। ইতালিকে সাহায্য করতে দলের ফুটবলার ও সার্পোট স্টাফ সকলেই এগিয়ে এসেছেন।

করোনার করাল গ্রাসে ইতালি

করোনার করাল গ্রাসে ইতালি

প্রসঙ্গত রবিবার পর্যন্ত ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে সংক্রমণের কারণে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+