Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cristiano Ronaldo: রোনাল্ডোকে পাল্টা আক্রমণ ম্যান ইউ কোচের, সোশ্যাল মিডিয়ায় নয়া রেকর্ড পর্তুগিজ তারকার

কয়েকদিন আগেই পেশাদার ফুটবলে ৯০০ গোল করে সৃষ্টি করেছিলেন নতুন ইতিহাস। রেকর্ডের রাজা রোনাল্ডো। তিনি মাঠে নেমে গোল করলেই রেকর্ড হয়। কিন্তু মাঠের বাইরেও তিনি রেকর্ড গড়তে জানেন। সমাজ মাধ্যমে নয়া নজির গড়লেন সিআরসেভেন।

রোনাল্ডোই প্রথম তারকা যিনি সোশ্যাল মিডিয়ায় সম্মিলিতভাবে ১ বিলিয়ন ফলোয়ারের মাইলফলক অর্জন করতে সক্ষম হয়েছেন। ৩৯ বছর বয়সী পর্তুগিজ ফুটবল তারকা সম্প্রতি ইনস্টাগ্রাম এবং তার সদ্য চালু হওয়া ইউটিউব চ্যানেল সহ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রকাশ্যে এনেছেন। একইসঙ্গে সিআরসেভেন এই মাইলফলক স্পর্শ করার আগে ফলোয়ার কাউন্টার লাইভ স্ট্রিমিং করছিলেন।

Cristiano Ronaldo

রোনাল্ডোর ইনস্টাগ্রামে রয়েছে সবচেয়ে বেশি ফলোয়ার। ৬৩৯ মিলিয়ন ফলোয়ার সংখ্যা। এছাড়া ফেসবুকে ১৭০.৫ মিলিয়ন এবং এক্স-এ ১১৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে পর্তুগিজ মহাতারকার।

সমাজ মাধ্যমেই রোনাল্ডো তাঁর এই ঐতিহাসিক অর্জনের কথা ঘোষণা করেছেন এবং তার ভক্তদের অটল সমর্থন এবং তার প্রতি বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর ফলোয়ারের সংখ্যা ক্রীড়া জগতে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে উঠেছে, তার আইকনিক সিইউ উদযাপনও তরুণ প্রজ‌ন্মের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে।

রোনাল্ডো বলেন, "আমরা ইতিহাস তৈরি করেছি - ১ বিলিয়ন ফলোয়ার সংখ্যা! এটি শুধুমাত্র একটি সংখ্যার চেয়ে বেশি। এটা আবেগ, ভালোবাসা এবং সমর্থনের একটা প্রমাণ। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি জীবনে। আমি সব সময়ই আমার পরিবার এবং আপনাদের জন্য খেলেছি, জেতার চেষ্টা করেছি।'

এদিকে ম্যান ইউ কোচকে নিয়ে সমালোচনা করে বিতর্কে পর্তুগিজ তারকা। সম্প্রতি রিও ফার্দিনান্ডের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে রোনাল্ডো এরিক টেন হ্যাগের কড়া সমালোচনা করেছিলেন। রোনাল্ডো বলেছিলেন, "আমার মতে ম্যান ইউতে আবার সব কিছু নতুন করে শুরু করা উচিত। যেখানে কোচ বলছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য লড়াই করছে না। এটা তুমি বলতে পারো না।"

রোনাল্ডোকে ছেড়ে কথা বললেন না ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগও। তাঁর কথায়, 'রোনাল্ডো বলেছেন ম্যান ইউ প্রিমিয়ার লিগ জিততে পারবে না। ও তো অনেক দূরের সৌদি আরবে রয়েছে।ম্যাঞ্চেস্টার থেকে যা অনেক দূরে। প্রত্যেকেরই নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে।'

২০২১-এ তাঁর প্রত্যাবর্তন ঘটেছিল পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। এই ক্লাবের জার্সিতেই বিশ্ব ফুটবলে প্রতিষ্ঠা পেয়েছিলেন রোনাল্ডো। সেই চিরচেনা লাল জার্সিতে রোনাল্ডো ফিরেছিলেন কিংবদন্তি হয়ে। কিন্তু সেই প্রত্যাবর্তন সুখের হয়নি। কিন্তু রোনাল্ডো-ম্যান ইউ বিতর্ক থামছে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+