করোনা যুদ্ধে ময়দানে এই ক্লাবে বসল প্রথম স্যানিটাইজিং টানেল
করোনা যুদ্ধে ময়দানে এই ক্লাবে বসল প্রথম স্যানিটাইজার টানেল
করোনা আবহে ময়দানে কবে বল গড়াবে জানা নেই। প্রিমিয়ার থেকে পঞ্চম, ময়দানের জনপ্রিয় কলকাতা লিগের ভবিষ্যৎ মহামারীর পরিস্থিতিতে এখন বিশ বাঁও জলে! রাজ্য প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তাতে লিগ শুরু করায় ঝুঁকি দেখছে ক্রীড়াদপ্তর। এর মাঝেই আবার সেপ্টেম্বর দ্বিতীয় ডিভিশন আই লিগ। এই বিষয়ে লিগ কলকাতায় খেলতে চেয়ে আইএফএ ও এআইএফএফকে চিঠি দিয়েছে মহামেডান। শেষ পর্যন্ত কলকাতা, দ্বিতীয় ডিভিশন আই লিগ আয়োজনের সুযোগ পাবে কিনা, সেটা সময়ই বলবে কিন্তু তার আগে করোনা রুখতে সুরক্ষাবলয়ে নিজেদের মুড়ে ফেলল মহামেডান।

কলকাতা ময়দানের প্রথম ক্লাব হিসেবে শুক্রবার মহামেডান তাঁবুতে বসল স্যানটাইজার টানেল। ক্লাবে প্রবেশ করতে গেলে এই টানেল হয়েই ঢুকতে হবে। সেক্ষেত্রে ক্লাবে ঢোকার আগে ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফরা নিজেদের স্যানিটাইজ করে জীবাণুমুক্ত হয়ে ভাইরাস থেকে বাঁচার সুবিধে পাবেন। টানেলের ভিতর দাঁড়ালেই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করার সুব্যবস্থা রয়েছে। টানেল প্রবেশ করলে সেন্সারের মাধ্যমে বার্তা গিয়ে, জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।
এরপর টানেলের বিভিন্ন প্রান্ত থেকে জীবাণুনাশক স্প্রে শরীর ও জামাকাপড় উপরের জীবাণু মারতে শুরু করবে। অভিনব এই টানেল সংযোগের পর ক্লাব করোনা সংকট থেকে অনেকটাই নিরাপদ ও উদ্বেগমুক্ত হতে চলেছে বলে কর্তারা মনে করছেন।












Click it and Unblock the Notifications