করোনা পরবর্তী সময়ে ফুটবলে ঢাকে কাঠি! বুন্দেসলিগায় প্রথম কোন দল কবে মাঠে নামছে জেনে নিন

করোনা পরবর্তী সময়ে ফুটবলে ঢাকে কাঠি! বুন্দেসলিগায় প্রথম কোন দল কবে মাঠে নামছে জেনে নিন

করোনা ভাইরাসের আতঙ্ক এখনও কাটেনি। প্রতিদিন বিশ্বে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মাঝেই করোনা পরবর্তী সময়ে ফুটবলে ঢাকে কাঠি!

সবার আগে ফুটবল শুরুর পক্ষে ছিল জার্মানি

সবার আগে ফুটবল শুরুর পক্ষে ছিল জার্মানি

ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবার আগে পেশাদার ফুটবল শুরু করতে বদ্ধ পরিকর ছিল জার্মানি। সেদেশে বুন্দেসলিগা ইউরোপিয়ান ৫টি সেরা লিগের মধ্যে অন্যতম।

জার্মানিতে করোনা ধাক্কার কী অবস্থা

জার্মানিতে করোনা ধাক্কার কী অবস্থা

বিশ্বে সংক্রমণের সংখ্যা ৩৮ লাখ ছাড়িয়েছে। জামার্নিতে সবমিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্ত ১ লাখ ৬৮ হাজারে বেশি। আজ নতুন করে ১১৪ জন আক্রান্ত ও ২ জন প্রাণ হারিয়েছে। সেদেশ মোট ৭হাজারের বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন।

ফুটবল শুরুর জন্যে জার্মানি সম্পূর্ণ প্রস্তুত

ফুটবল শুরুর জন্যে জার্মানি সম্পূর্ণ প্রস্তুত

সরকার অবশ্য ফুটবল শুরুর মধ্যে দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার পক্ষে। এ পরিস্থিতিতে বুন্দেসলিগা পুনরায় শুরু করার ব্যাপারে জার্মান ফুটবল সংস্থা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে।

বুন্দেসলিগা যদি মাঠে গড়ায়, তাহলে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা ইতালিয়ান লিগ, সর্বোপরি চ্যাম্পিয়ন্স লিগ মাঠে গড়ানোর ক্ষেত্রে সেটা হবে দারুণ এক অগ্রগতি।

কিসের অপেক্ষা ছিল

কিসের অপেক্ষা ছিল

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের অনুমতির অপেক্ষা ছিল। আজ তিনি জার্মানিতে মে মাসেই মাঠে বল গড়াবে বলে তিনি ঘোষণা করে। অ্যাঙ্গেলা মেরকেল জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েই লিগ শুরু করতে যাচ্ছে বুন্দেসলিগা কর্তৃপক্ষ।

মাঠে দর্শকদের প্রবেশ একেবারে নিষেধ

মাঠে দর্শকদের প্রবেশ একেবারে নিষেধ

করোনা সতর্কতায় এখন প্রতিটি ম্যাচই পুরোপুরি দর্শক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কবে শুরু হচ্ছে বুন্দেসলিগা

কবে শুরু হচ্ছে বুন্দেসলিগা

জার্মান ফুটবল ফেডারেশেনের সিইও ক্রিশ্চিয়ান সাইফার্ট জানিয়েছেন ১৬ মে থেকে স্থগিত লিগ শুরু হচ্ছে। বরুশিয়া ডর্টমুন্ড বনাম শালকের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগে পুনরায় ঢাকে কাঠি পড়তে চলেছে।

জার্মানিতে কটি ক্লাব ক্ষতির মুখে

জার্মানিতে কটি ক্লাব ক্ষতির মুখে

করোনার কারণে জার্মানির সেরা ৩৬ ক্লাবের ১৩টি আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে । এ কারণে তারা সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়েছে । ফলে লিগের বাকি অংশ শেষ করতে বুন্দেসলিগা কর্তৃপক্ষের অন্তত ৩০০ মিলিয়ন ইউরো (প্রায় ৩ হাজার কোটি টাকা) প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+