Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Copa America : ১০ জনের বলিভিয়া লড়েও কূল পেল না, ৩-১ গোলে জয় হাসিল প্যারাগুয়ের

Copa America : ১০ জনের বলিভিয়া লড়েও কূল পেল না, ৩-১ গোলে জয় হাসিল প্যারাগুয়ের

গোল দিয়ে এবং লড়েও কূল পেল না ১০ জনের বলিভিয়া। দুর্ধর্ষ প্যারাগুয়ের বিরুদ্ধে তাদের ৩-১ গোলের হার হজম করতে হল। রক্ষণাত্মক ছকে খেলাতে গিয়েই দলের জন্য বিপর্যয় ডেকে আনলেন বলিভিয়ার কোচ সিজার ফারিয়াস। অন্যদিকে দ্বিতীয়ার্ধে রণনীতি পাল্টেই বাজিমাত করলেন প্যারাগুয়ের কোচ এদুয়ার্দো বেরিজো।

Copa America : ১০ জনের বলিভিয়া লড়েও কুল পেল না, ৩-১ গোলে জয় হাসিল প্যারাগুয়ের

ব্রাজিলের গোইয়ানিয়ার এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে কোপা আমেরিকার বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল দুই দল। ৩-৫-২ ছকে রক্ষণাত্মক ঢঙে প্রতি আক্রমণ নির্ভর কৌশলে এগোতে থাকে বলিভিয়া। অন্যদিকে ৪-২-৩-১ ছকে দল সাজিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে গোল করার জন্য ঝাঁপিয়ে পড়ে প্যারাগুয়ে।

খেলার গতির বিপরীতে গিয়ে প্রথমার্ধে ম্যাচের প্রথম গোলটি করে বলিভিয়াই। ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সফলতা হাসিল করেন আরউইন সাভেদ্রা। এরপরেই ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে ওঠে। গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে প্যারাগুয়ে। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে বলিভিয়াও। উল্টে চোরাগোপ্তা ট্যাকেলে মাথা গরম করে বেশ কয়েকবার ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। দুটি বিচ্ছিরিভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বলিভিয়ার স্ট্রাইকার জাউমে কুয়েলার। প্রথমার্ধের ৯ মিনিটের অতিরিক্ত সময়ও এরপরেই শেষ হয়।

Copa America : ১০ জনের বলিভিয়া লড়েও কুল পেল না, ৩-১ গোলে জয় হাসিল প্যারাগুয়ের

দ্বিতীয়ার্ধে ১০ জনের বলিভিয়াকে কার্যত চেপে ধরে প্যারাগুয়ে। যদিও তাদের গোল পেতে বেশ খানিকটা সময় লেগে যায়। ৬২ মিনিটে প্রথম গোলটি পায় প্যারাগুয়ে। আলেজান্দ্রো রোমেরোর বুট থেকে আসে সাফল্য। ৬৫ এবং ৮০ মিনিটে জয়ী দলের হয়ে গোল করেন অ্যাঞ্জেল রোমেরো। লড়েও ২ গোলের ব্যবধান মেটাতে পারেনি বলিভিয়া।

এই হারের ফলে কোপা আমেরিকার বি গ্রুপের সর্বশেষ স্থানে অবস্থান করছে বলিভিয়া। ৩ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে অবস্থান করছে প্যারাগুয়ে। ১ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে লিওনেল মেসির আর্জেন্তিনা। সম পরিমাণ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে চিলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+