Copa America : চিলির ঝাঁঝে ছত্রভঙ্গ বলিভিয়া, দাপুটে জয় আরতুরো ভিদালদের

Copa America : চিলির ঝাঁঝে ছত্রভঙ্গ বলিভিয়া, দাপুটে জয় আরতুরো ভিদালদের

কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করল চিলি। এক গোলের বেশি না হলেও মোকাবিলার শুরু থেকে শেষ পর্যন্ত আরতুরো ভিদালরা একছত্র আধিপত্য কায়েম করেন বলা চলে। অন্যদিকে সীমিত কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচ হয়তো হারতে হত না বলিভিয়াকে।

Copa America : চিলির ঝাঁঝে ছত্রভঙ্গ বলিভিয়া, দাপুটে জয় আরতুরো ভিদালদের

৪-৩-৩ ছকে দল সাজিয়ে আক্রমণের ঝড় তুলে প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য কায়েম করে চিলি। ফলে তাদের কাছে সুযোগও এসে যায় খুব তাড়াতাড়ি। ১০ মিনিটের মাথায় এডু ভার্গাসের বাড়ানোর পাস ফাঁকায় পেয়ে যান বেন ব্রেরেটন। বলিভিয়ার এক ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে চোখ জুড়ানো শটে তিনি গোল করে ফুটবল প্রেমীদের মুগ্ধ করেন। প্রথমার্ধে আরও গোলের সুযোগ তৈরি করে চিলি। কিন্তু বোঝাপড়ার অভাবে ওই অর্ধে আর সফলতার মুখ তারা দেখতে পায়নি।

অন্যদিকে রক্ষণাত্মক রণনীতিতে দল সাজিয়ে ফের হারের মুখ দেখতে হল বলিভিয়াকে। প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে গেলেও তা নির্বিষই মনে হয়েছে। দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও চাপ বাড়ায় চিলি। গোল করার একাধিক সুযোগও তৈরি করে আরতুরো ভিদালরা। তবে তারা সফলতা পায়নি। ৬২ শতাংশ বলের দখল নিয়ে নিজেদের মধ্যে ৬৬১টি পাস খেলা চিলি এই ম্যাচে ১-০ গোলে জিতে যায়। গত ম্যাচে লিওনেল মেসির আর্জেন্তিনাকেও আটকে দিয়েছিল চিলি। ১-১ ফলাফলে শেষ হয়েছিল ওই মোকাবিলা।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার বি গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে চিলি। দুই ম্যাচ খেলে কোনও পয়েন্ট হাসিল না করা বলিভিয়া রয়েছে পঞ্চম স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+