আইএফএ সভাপতির শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, সচিব পদে জয়দীপের স্থলাভিষিক্ত অনির্বাণ

আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অজিত বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দাদা। বুকে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। স্বাভাবিকভাবেই আজ তিনি আইএফএর গভর্নিং বডি মিটিংয়ে থাকতে পারেননি। সেই বৈঠকে চূড়ান্ত হয়ে গেল নতুন কমিটির পদাধিকারীদের নাম।

আইএফএ সভাপতির শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

কোষাধ্যক্ষ হওয়ার ৫৫ দিনের মাথায় আইএফএ-র নতুন সচিব হলেন অনির্বাণ দত্ত। তিনি কিংবদন্তি ফুটবল প্রশাসক প্রদ্যোৎ দত্তর পুত্র। জয়দীপ মুখোপাধ্যায় সচিব পদ থেকে পদত্যাগ করেছিলেন। তাঁর পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর গভর্নিং বডি মিটিংয়ে নতুন সচিবের নামে সিলমোহর পড়ল। কোষাধ্যক্ষ হয়েছেন দেবাশিস সরকার। অনির্বাণ দত্ত বলেছেন, হাতে সময় কম। দ্রুত কলকাতা ফুটবল লিগ চালু করে দেব। শীঘ্রই বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গেও কথা হবে।

এদিকে, আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান অজিত বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কথা। তিনি বলেন, দাদা খালি খেলা নিয়ে থাকেন। তাঁর অসুস্থতা নিয়ে আমি চিন্তিত। বুকে প্যাচ ধরা পড়েছে। শ্বাসকষ্টের সমস্যা থাকা সত্ত্বেও শরীরের প্রতি যত্ন না নিয়ে খেলা সংক্রান্ত নানা কর্মসূচিতে থাকেন। তাঁকে এবার শরীরের প্রতি যত্ন নিতেও বলেছি। উল্লেখ্য, আইএফএ-র নতুন কমিটিতেও সভাপতি পদে পুনর্বহাল হয়েছেন অজিত বন্দ্যোপাধ্যায়। চেয়ারম্যান পদে থাকছেন সুব্রত দত্ত। সহ সভাপতি হয়েছেন স্বরূপ বিশ্বাস, সৌরভ পাল ও বিশ্বজিৎ ভাদুড়ি।

ছবি- আইএফএ মিডিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+