আয়ের নিরিখে লিওনেল মেসিকে পিছনে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ফোর্বসের তালিকা প্রকাশ
বিশ্বের সর্বাধিক উপার্জিত ফুটবলারদের ফোর্বস তালিকায় লিওনেল মেসিকে টপকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বার্ষিক আয়ের নিরিখে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পিছনে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি আয়ের নিরিখে ফুটবলারদের বিশ্ব তালিকা প্রকাশ করেছে ফোর্বস। বাকিদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্তিনার ফুটবল তারকা লিওনেল মেসি। তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের নেইমার। এই তিন জনের তুলনায় বাকি ফুটবলাররা তালিকায় অনেকটাই পিছনে রয়েছেন।

এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে দাপুটে পারফরম্যান্স করে চলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফোর্বস ম্যাগাজিনের সদ্য প্রকাশিত তালিকাতেও বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন। পর্তুগিজ তারকার বার্ষিক আয় ১২৫ মিলিয়ন মার্কিন ডলার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্তাইন তারকার বার্ষিক আয় ১১০ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের প্রকাশিত তালিকা অনুযায়ী তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের নেইমারের বার্ষিক আয় ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।
ফোর্বসের প্রকাশিত তালিকায় বার্ষিক আয়ের নিরিখে যে ফুটবলাররা প্রথম দশে রয়েছেন, সবমিলিয়ে তাঁদের রোজগার ৫৮৫ মিলিয়ন মার্কিন ডলার। এক বছর আগে ফোর্বস প্রকাশিত একই তালিকার প্রথম দশে থাকা ফুটবলারদের মোট বার্ষিক আয় ছিল ৫৭০ কোটি টাকা। দেশ ও ক্লাব থেকে পাওয়া বেতন, বোনাস, ব্র্যান্ডিং সহ একাধিক স্থান থেকে রোজগারের নিরিখে এবারও এই তালিকা প্রকাশ করেছেন জনপ্রিয় ও প্রভাবশালী ফোর্বস। করোনা ভাইরাসের প্রভাবে ফুটবলারদের বেতন খুব বেশি না বাড়ায় তাঁদের মোট বার্ষিক আয়ের পরিমাণও খুব সামান্যই বৃদ্ধি পেয়েছে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও নেইমারের পর অর্থাৎ তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। ফোবর্সের প্রকাশিত তথ্য অনুযায়ী বার্ষিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেন পিএসজি তারকা। লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মহম্মদ সালাহ রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। তাঁর বার্ষিক আয় ৪১ মিলিয়ন মার্কিন ডলার দেখানো হয়েছে। দীর্ঘদিন আগেই বার্সেলোনা ছেড়ে জাপানের ক্লাবে যোগ দেওয়া আন্দ্রে ইনিয়েস্তার বার্ষিক আয় এখনও অন্যান্য ফুটবলারদের থেকে বেশি। ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন দলের নায়কের বাৎসরিক উপার্জন ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বলে ফোর্বসের প্রকাশ করা তথ্য বলছে। সমপরিমাণ বার্ষিক আয় পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবের্ত লেওনদস্কিরও।
তালিকার সপ্তম স্থানে থাকা ফ্রান্স তথা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা পল পগবার বার্ষিক আয় ৩৪ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের প্রকাশিত তথ্য অনুযায়ী অষ্টম স্থানে অবস্থান করা ওয়েলসের গ্যারেথ বেলের বার্ষিক আয় ৩২ মিলিয়ন মার্কিন ডলার।












Click it and Unblock the Notifications