চেন্নাইয়িনকে চমকে দিল এফসি গোয়া, এটিকে মোহনবাগানে করোনার থাবা চওড়া হতেই আইএসএল ঘিরে অনিশ্চয়তা

আইএসএলে আজ ছিল দুটি ম্যাচ। কিন্তু এটিকে মোহনবাগানে করোনা থাবা বসানোর জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় তাদের ওডিশা ম্যাচ। এই ম্যাচ জিতলে সবুজ মেরুন পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করতে পারতো। এদিনের অপর ম্যাচে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে চমক দিল এফসি গোয়া।

আইএসএলে চেন্নাইয়িনকে চমকে দিল এফসি গোয়া

প্রথমার্ধ থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল এফসি গোয়া। চেন্নাইয়িন এফসির রক্ষণ মজবুত ছিল, গোলকিপার দেবজিৎ মজুমদার বেশ কয়েকটি ভালো সেভ করেন। তবে তাঁর ভুলে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করার সুবর্ণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি এফসি গোয়া। জর্জ অর্টিজ কয়েকটি হাফ চান্স কাজে লাগাতে পারলে বিরতিতে এগিয়ে থাকতে পারতো গোয়া। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুই দলই গোল পেতে মরিয়া ছিল। বল দখলে রাখার পাশাপাশি সুযোগ নষ্টের নিরিখে কুলিং ব্রেক অবধি এগিয়ে ছিল এফসি গোয়াই।

৮২ মিনিটে অবশ্য এফসি গোয়ার হয়ে কাঙ্ক্ষিত গোলটি করেন অর্টিজ। এর মিনিট পাঁচেক পর চেন্নাইয়িন এফসিও গোল শোধের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। শেষ অবধি ১-০ গোলে চেন্নাইয়িন এফসিকে হারায় এফসি গোয়া। এই ম্যাচের পর ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রইল চেন্নাইয়িন এফসি। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এলো এফসি গোয়া। নয়ে নেমে গেল বেঙ্গালুরু এফসি।

আইএসএলে চেন্নাইয়িনকে চমকে দিল এফসি গোয়া

এদিকে, বিভিন্ন দলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় আই লিগ স্থগিত করে দেওয়া হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে থেকেও এটিকে মোহনবাগান শিবিরে হানা দিয়েছে করোনা। সরকারিভাবে একজনের আক্রান্ত হওয়ার খবর জানানো হয় আইএসএলের তরফে। ওই ফুটবলারের নামও জানানো হয়নি।

তবে অসমর্থিত সূত্রের খবর, সংখ্যাটা ক্রমেই বাড়ছে। রয় কৃষ্ণ, সন্দেশ ঝিঙ্গন, শুভাশিস বসু, কার্ল ম্যাকহিউ-সহ কয়েকজন ফুটবলার, সাপোর্ট স্টাফ ও তাঁদের পরিবারের সদস্যরাও করোনা আক্রান্ত। তবে সরকারিভাবে এই তথ্য জানানো হয়নি। কীভাবে জৈব সুরক্ষা বলয় ভেদ করে করোনা ঢুকে পড়ল তা নিয়ে জল্পনা চলছে। অন্য দলেও আতঙ্ক ছড়াচ্ছে। এই আবহে আইএসএল স্থগিত করে দেওয়াও অসম্ভব নয়। তবে ক্রীড়াসূচি বদলাতে হবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+