দলবদলের বাজের পর পর চমক অভিষেক বচ্চনের দলের, বাঙালি ফুটবলারদের উপরই মূল ভরসা দু'বার আইএসএল চ্যাম্পিয়নদের
দলবদলের বাজের পর পর চমক অভিষেক বচ্চনের দলের, বাঙালি ফুটবলারদের উপরই মূল ভরসা দক্ষিণের দলের
দল বদলের বাজারে একের পর এক চমক দিয়ে চলেছে চেন্নাইয়িন এফসি। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের হাত থেকে তারা ছিনিয়ে নিয়েছে রফিক'কে। প্রায় নিশ্চিত হয়ে যাওয়া মনতোষ চাকলাদারও আসন্ন আইএসএল-খেলবে চেন্নাইয়িন এফসির জার্সি গায়ে।আইএসএল-এর নবম সংস্করণের জন্য চেন্নাইয়িন সই করালো আলেক্সজান্ডার রোমারিও জেসুরাজকে। দুই বার আই লিগ জয়ী এই ফুটবলার আইএসএল-এর অন্যান্য দলগুলিরও নজরে ছিলেন। চেন্নাই সিটি এফসি এবং মোহনবাগানের আই লিগ জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জেসুরাজের। গত বছরআইএসএল-এ জেসুরাজ ৯ ম্যাচে দুইটি গোল করেন এফসি গোয়ার হয়ে।

দুই বার আইএসএল জয়ী ক্লাবটির চুক্তি পত্রের সই করার পর চেন্নাই থেকে উঠে আসা এই ফুটবলার বলেছেন, "চেন্নাইয়িন এফসি'র হয়ে সই করতে পেরে ভাল লাগছে। এটা আমার ঘরের শহরের দল, খুবই স্পেশ্যাল আমার কাছে। তামিলনাডুর সমর্থকদের সামনে খেলাটা আমার কাছে সব সময়ের জন্যই স্পেশ্যাল। দলের জন্য মাঠের মধ্যে আমার পক্ষে যতটা সম্ভব সবই করবো।"
জেসুরাজের পাশাপাশি ভিন্সি ব্যারেটো'কেও সই করিয়েছে চেন্নাইয়ান। গত বছর কেরল ব্লাস্টার্সের হয়ে আইএসএল-এ অভিষেক হয় ব্যারেটোর। এক মরসুম কেরলে কাটিয়ে তিনি আসছেন চেন্নাইয়িনে। উইঙ্গার হিসেবেই প্রধাণত খেলেন ব্যারেটো। ডেম্পো স্পোর্টিং ক্লাব থেকে তৈরি হওয়া এই ফুটবলার আক্রমণ ভাগে উর্জা নিয়ে আসবেন বিশ্বাস চেন্নাইয়িনের।
তবে, চেন্নাইয়িন এই বছর সব থেকে বেশি ভরসা রেখেছে বাংলার ফুটবলারদের উপর। দলটির সঙ্গে আগে থেকেই ছিলেন দেবজিৎ মজুমদার, নারায়ন দাস, রহিম আলি, সৌরভ দাসের মতো ফুটবলাররা। এই মরসুমে এই দলে যোগ দিয়েছেন সমিক মিত্র, মনতোষ চাকলাদার, সজল বাগ, রফিক, মহিতোষ রায় এবং শুভদীপ মাঝি।অপর দিকে, কেরল ব্লাস্টার্সে আগামী মরসুমে দেখা যাবে না বসনিয়া- হার্জেগোভিনার ডিফেন্ডার এনেস সিপোভিচ এবং ভুটানের গোল মেশিন চেঞ্চো গ্লিসটেনকে।












Click it and Unblock the Notifications