আইএসএল-এ চেন্নাইইন এফসি ও ওড়িশা এফসি-র ম্যাচ ড্র, আজ হায়দরাবাদের মুখোমুখি বেঙ্গালুরু

আইএসএল-এ চেন্নাইইন এফসি ও ওড়িশা এফসি-র ম্যাচ ড্র, আজ হায়দরাবাদের মুখোমুখি বেঙ্গালুরু

আইএসএল-এ ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র করল চেন্নাইইন এফসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচ ২-২ ফলে শেষ হয়। এই ফলের জেরে ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার অষ্টম স্থানে উঠে এল চেন্নাই। সম পরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে ওড়িশা।

আইএসএল-এ চেন্নাইইন এফসি ও ওড়িশা এফসি-র ম্যাচ ড্র, আজ হায়দরাবাদের মুখোমুখি বেঙ্গালুরু

চেন্নাইয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। দুই দলের খেলোয়াড়েরাই প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন। যদিও ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে চেন্নাই ও ওড়িশার ফুটবলাররা।

ম্যাচের ৫১ মিনিটে প্রথম গোল আসে চেন্নাইইন এফসি-র মার্কি নেরিজাস ভাল্সকিসের বুট থেকে। ৫৪ মিনিটে গোল শোধও দিয়ে দেন ওড়িশা এফসি-র জিসকো হার্নান্ডেজ। ৭১ মিনিটে হোম টিমের হয়ে এবং নিজের দ্বিতীয় গোলটি করেন নেরিজাস ভাল্সকিস। ৮২ মিনিটে ফের গোল শোধ দিয়ে চেন্নাই-র জয়ের আশায় জল ঢেলে দেন ওড়িশা এফসি-র আরিডেন সান্টানা।

আজ আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। ৫ ম্যাচে পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে ৫ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি লিগ তালিকার দশম স্থানে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+