CFL 2024: শেষ ম্যাচেও হতশ্রী পারফরম্যান্স, হার দিয়ে লিগের লড়াই শেষ করল মোহনবাগান এসজি
বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু কলকাতা লিগের শেষটাও ভালো হল না মোহনবাগান এসজির। সুপার সিক্সে যাওয়ার পথ আগেই বন্ধ হয়ে গিয়েছিল। নিয়মরক্ষার শেষ ম্যাচে জয় পেয়ে সম্মানে র সঙ্গে লিগ শেষ করাই ছিল সবুজ মেরুন ব্রিগেডের লক্ষ্য। কিন্তু সেই আশাও পূরণ হল না মোহনবাগান এসজি সমর্থকদের। পুলিশ এসি-র কাছে ৩-২ গোলে হারল ডেগি কার্ডোজোর ছেলেরা।
১৩ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে মোহনবাগান এসজি। শেখ আসিফ আহমেদের দূরপাল্লার সবুজ মেরুনের জালে জড়িয়ে যায়। পুলিশ এসি-র ফুটবলারের কৃতিত্ব তো রয়েছেই, কিন্তু প্রশ্ন উঠছে সবুজ মেরুনের গোলরক্ষক অভিষেকের অবস্থান নিয়েও। তাঁর ভুলেই গোল হজম করতে হয় মোহনবাগান এসজিকে।

৭০ মিনিটের আগেই তৃতীয় গোল পেয়ে যায় পুলিশ। সুখচাঁদ কিস্কুর ফ্রি কিক কোনওমতে ফিস্ট করে বের করতে গিয়েছিলেন অভিষেক। তাঁর ফিস্ট ঠিকমতো না হওয়ায় বল চলে যায় আশিস বক্সির পায়ে। এখান থেকে গোল করতে ভুল করেননি পুলিশের এই ফুটবলার। ফলে ০-৩ গোলে পিছিয়ে পড়ে গঙ্গাপারের ক্লাব। বাগানের হতশ্রী ফুটবল দর্শকদের চূড়ান্ত হতাশ করে।
কিন্তু ম্যা্চের শেষ লগ্নে খেলায় ফেরে মোহনবাগান এসজি। পুলিশের ব্যারিকেড ভেঙে ৮৮ মিনিটে একটি গোল শোধ করেন এঙ্গসন সিংহ। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও একটি গোল শোধ করেন ভিয়ান। তবে দলের হার এড়াতে পারেননি।
১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে সপ্তম স্থানে শেষ করল মোহনবাগান এসজি। তারা চারটি ম্যাচ জিতেছে। চারটি করে ড্র এবং হার।ডুরান্ড কাপ ফাইনালে উঠেও জয় আসেনি, এবার কলকাতা লিগ হাতছাড়া হল। এবার পাখির চোখ এএফসি ও আইএসএল।
আইএসএল। ডুরান্ড কাপের ফাইনামল ম্যাচের ব্যর্থতা ভুলে আইএসএল এবং এসিএলকেই পাখির চোখ করেছে সবুজ মেরুন ব্রিগেড। আগামী ১৩ সেপ্টেম্বর মুম্বই সিটি এফসির ম্যাচ দিয়েই এবারের আইএসএল অভিযান শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড।












Click it and Unblock the Notifications