CFL 2024: শক্তি বাড়াতে দুই শিবিরেই থাকছেন একাধিক সিনিয়র ফুটবলার, বড় ম্যাচে কেমন হতে পারে দুই দল?

শনিবার দুপুরে কলকাতা লিগের বড় ম্যাচ। যুবভারতীতে মুখোমুখি ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি। খাতায় কলমে লিগে দুই দলই জুনিয়র ফুটবলারদের খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ডার্বি বলে কথা। দুই দলই ডাগ আউটে রাখতে চলেছে একাধিক সিনিয়র ফুটবলারকে।

সিনিয়র দলে থাকলেও, পাঁচ ফুটবলারকে ডার্বি ম্যাচের কথা মাথায় রেখে কলকাতা লিগের দলে রেজিস্ট্রেশন করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। সেই তালিকায় রয়েছেন ডেভিড লালহানসাঙ্গা, ভিপি সুহের, দেবজিত মজুমদার, হিরা মন্ডল ও পিভি বিষ্ণু।

CFL 2024

ডার্বি ম্যাচে আদিত্য পাত্র নয়, ইস্টবেঙ্গলের গোল দুর্গ সামলাতে পারেন দেবজিত মজুমদার। পাশাপাশি সায়ন বন্দোপাধ্যায়দের আক্রমণে সাহায্য করবেন ভিপি সুহের ও ডেভিড। যদিও দেবজিৎ, ডেভিডকে খেলানো হবে কি না, সে ব্যাপারে ম্যাচের আগের দিন স্পষ্ট কিছু বললেন না বিনো।

২ ম্যাচে ১০ গোল। ২ ম্যাচেই সহজ জয় এসেছে। এবার মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে চলতি কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইস্টবেঙ্গল। বিনো বললেন, 'ফুটবলাররা জানে এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করেছি। আশা করি দল ভালো খেলবে। কাদের খেলাব এখনও ঠিক করিনি। তবে দলের সবার উপর ভরসা আছে।'

এই মেগা ম্যাচের আগে মোহনবাগান এসজিও কয়েকজন সিনিয়র দলের ফুটবলারকে রেজিস্টার করিয়েছে। গ্লেন মার্টিনস, অর্শ আনোয়ার শেখরা রয়েছেন এই তালিকায়। পাশাপাশি আগেই রেজিস্ট্রেশন করানো আছে জাতীয় দলের ফুটবলার আশিক কুরুনিয়ানের। কলকাতা লিগে এবার একেবারেই জুনিয়র ফুটবলারদের খেলাচ্ছে সবুজ মেরুন তবে। লিগের ডার্বিতে দিপেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন্সদের মতো কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে মাঠে নামাতে পারেন কোচ ডেগি কার্ডোজো।

কলকাতা ফুটবল লিগের গত দুই ম্যাচের মত এবার ও খেলতে নামবে ডেগি কার্ডোজোর ছেলেরা। উল্লেখ্য, এই কলকাতা লিগের শুরুটা খুব একটা ভালো থাকেনি মেরিনার্সদের জন্য। ভবানীপুরের পাশাপাশি রেনবো এফসির সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে মোহনবাগানের ছোটরা। যা কিছুটা হলেও চাপে মোহনবাগান এসজিকে।

ডার্বিকে যে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না সবুজ মেরুন শিবির, তা তাদের কর্মকাণ্ড থেকেই প্রমাণিত। বড় ম্যাচের আগে ম্যানেজার্স মিটিংয়ে ইস্টবেঙ্গলের প্রতিনিধি এলেও, মোহনবাগানের পক্ষ থেকে কেউ ম্যানেজার্স মিটিংয়ে যোগ দিতে আসেননি। ৫০ মিনিট অপেক্ষা করার পর ফিরে যান ম্যাচ কমিশনার এবং রেফারি অ্যাসেসর। যদিও ডার্বি মানেই আবেগের লড়াই। ফলে মাঠে না্মলে এক ইঞ্চিও জমি ছাড়বে না দুই দলই।

এদিকে আনোয়ার আলি বিতর্কের আাঁচ কলকাতা লিগেও। তাঁকে কলকাতা লিগেও রেজিস্ট্রেশন করিয়েছে সবুজ মেরুন। সিআরএসে নাম থাকলেই হবে না, রেজিস্ট্রেশন করানোর জন্য আরও একটা গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। আইএফএ-র সিএমএসে আপলোড করার জন্য একটা ফিজিক্যাল কার্ড দরকার। সেই কার্ডে আনোয়ারের সই প্রয়োজন। এটা যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত পঞ্জাবতনয়কে কলকাতা লিগে খেলাতে পারবে না মোহনবাগান এসজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+