CFL 2024: পিছিয়ে পড়েও জর্জের বিরুদ্ধে দুরন্ত জয়, ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল লাল হলুদ

কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল ইমামি ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে টালিগঞ্জকে সাত গোল দেওয়ার পর দ্বিতীয় খেলায় গোল সংখ্যা কমল, কিন্তু গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল লাল হলুদ। জর্জকে ৩-১ গোলে হারাল ইমামি ইস্টবেঙ্গল। যা ডার্বির আগে দলের আত্মবিশ্বাস বাড়াবে।

প্রথমার্ধে চেনা ছন্দে পাওয়া যায়নি লাল হ‌লুদকে। নিজেদের মাঠে এলোমেলো ফুটব‌ল খেলতে শুরু করে বিনো জর্জের ছেলেরা। প্রথম ম্যাচে সাত গোল দেওয়া লাল হ‌লুদকে জর্জের বিরুদ্ধে একেবারেই অচেনা লাগছিল। এমনকি অমিত এক্কা গোল করে জর্জকেই এগিয়ে দেন, ফলে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে ফেরে লাল হলুদের ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। এতেই বদলে যায় লাল-হলুদ। আমন সিকে-র জায়াগায় মাঠে নিয়ে আসেন সায়ন ব্যানার্জিকে। রোশল ডিপি-র জায়গায় নামান বিজয় মুর্মুকে। আর বুনন্দ সিংয়ের জায়াগায় সঞ্জীব ঘোষ। এরপর খেলায় ফেরে ইমামি ইস্টবেঙ্গল। লাল হলুদের হয়ে প্রথম গোল জেসিন টিকের। এরপর ব্যবধান বাড়ালেমন সায়ন ব্যানার্জী ও নাসিব রহমান। দ্বিতীয়ার্ধে জর্জ যেন ক্রমশ খেলা থেকে হারিয়ে গেল। তারই সুযোগ নিল বিনো জর্জের ছেলেরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নাসিবের দূরপাল্লার শট বারে লেগে ফিরে আসে। সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতো বক্সের সামনেই অপেক্ষা করছিলেন জেসিন। ফাঁকায় বল পেয়ে গোলকিপারকে পরাস্ত করে গোল করে যান। ফের গোল আসে ৬৫ মিনিটে। ডান দিক থেকে আসা ক্রস সেকেন্ড পোস্টে জালে জড়িয়ে দেন সায়ন ব্যানার্জি। ম্যাচের একেবারে শেষ দিকে নাসিব রহমান ফল ৩-১ করেলন।

চলতি কলকাতা লিগে ইস্টবেঙ্গলের হয়ে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স সায়নের। তাঁর পায়ের কাজ, গতি, জায়গা নেওয়ার ক্ষমতার পাশপাশি দলের জন্য ভালো খেলার চেষ্টা আছে। পর পর দুই ম্যাচে গোলও করলেন সায়ন, তবে সার্থকের পারফরম্যান্স কিন্তু চিন্তায় রাখবে লাল হলুদ টিম ম্যানেজেমন্টকে। এদিন লাল-হলুদের বক্সে উপস্থিত ছিলেন কার্লেস কুয়াদ্রাত। ডুরান্ডের শুরুর তারিখও ঘোষণা হয়ে গিয়েছে। প্র্যাকটিসে নেমে গিয়েছে মূল টিমও।

এই ম্যাচে সার্থক গলুইদের মতো সিনিয়ার ফুটবলারদের দলে রেখেছিলেন লাল হলুদ কোচ বিনো জর্জ। ডার্বির আগে তিনি দেখে নিলেন সিনিয়ারদের। একইসঙ্গে তিন পয়েন্ট ও ৩ গোল অবশ্যই স্বস্তি দেবে লাল হলুদকে। ছুটির দিনে প্রিয় দলের খেলার টানে ইস্টবঙ্গল গ্যালারি ভরিয়েছিলেন সমর্থকরা।। ইস্টবেঙ্গল মাঠে বসে দলের জয় উপভোগ করলেন সমর্থকেরা। এবার লাল হলুদের মিশন ডার্বি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+