CFL 2024: লাল হলুদের কাছে পরাস্ত রেনবো, ইস্টবেঙ্গল মাঠে আরজি কর কাণ্ডের প্রতিবাদ, সম্প্রচার বন্ধ নিয়ে ঝড়

CFL 2024: কলকাতা প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গলের বিজয়রথ ছুটছে। আজ নিজেদের মাঠে রেনবো এসিকে ইস্টবেঙ্গল হারিয়ে দিল ২-০ গোলে। তবে এদিন লাল হলুদ গ্যালারিতে দেখা গেল অন্য আবহ।

ফুটবলারের গোলের সেলিব্রেশন কিংবা সমর্থকদের টিফো নিয়ে গ্যালারিতে উপস্থিতি- সর্বত্রই দেখা গেল আরজি কর কাণ্ডের প্রতিবাদ।

CFL 2024

ম্য়াচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৭৪ মিনিটে ইস্টবেঙ্গলের প্রথম গোলটি করেন সঞ্জীব ঘোষ। এরপরই সেলিব্রেট করতে গিয়ে সতীর্থদের সঙ্গে তিনি জার্সিতে বিশেষ বার্তা লিখে আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবি তোলেন। তার আগে সমর্থকরাও হাজির হয়েছিলেন বিশাল ব্যানার নিয়ে।

ইস্টবেঙ্গল মাঠের গ্যালারিতে দর্শকরা বড় ব্যানারে লিখেছিলেন- তোমার শহর আমার শহর পাশে আছি আরজি কর। উই ওয়ান্ট জাস্টিস। ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটি ইনজুরি টাইমে করেন মহম্মদ কে আসিক। এই জয়ের ফলে ১০ ম্যাচে নবম জয় ছিনিয়ে নেওয়ায় ইস্টবেঙ্গলের পয়েন্ট হলো ২৮।

এদিকে, এই ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা সম্প্রচারকারী চ্যানেল। অনিবার্য কারণে ম্যাচের সম্প্রচার বন্ধ রাখার কথা জানানো হয়। তাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেক ফুটবলপ্রেমী সম্প্রচারকারী চ্যানেলকে দুষে লিখতে থাকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদী ব্যানার থাকাতেই কি বন্ধ হলো সম্প্রচার। যদিও এ বিষয়ে চ্যানেলের তরফে কিছু বলা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+