CFL 2023: কলকাতা লিগের সূচিতে জট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে ময়দানে তিন প্রধানের ম্যাচ নিয়ে সংশয়
১৫ অগাস্টের আগের দিন ময়দানে কলকাতা লিগের তিন প্রধান ম্যাচ নিয়ে জটিলতা। আগামী ১৪ অগাস্ট ময়দানে একসঙ্গে তিন প্রধানের খেলা রয়েছে।কিন্তু স্বাধীনতা দিবসের প্রাক বিকালে ম্যাচ হওয়া নিয়েই প্রবল সংশয় তৈরি হয়েছে। স্বাধীনতা দিবসের প্যারেডের মহড়া চলে রেড রোডে, ফলে সর্মকদের মাঠে প্রবেশেরর ক্ষেত্রে অসুবিধা হতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাচের দিন বা ভেন্যু বদলের কথা ভাবছে আইএফএ।
কলকাতা লিগের সূচি অনুসারে, আগামী ১৪ অগাস্ট ঘরের মাঠে পুলিশ এসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্ট নিজেদের মাঠে এফসিআই-র বিরুদ্ধে খেলবে। মহামেডান মাঠে সাদা-কালো শিবিরের প্রতিপক্ষ সাদার্ন সমিতি। এরআগে একসঙ্গে তিন প্রধানের খেলা হয়নি ময়দানে। কিন্তু ১৪ অগাস্ট রেড রোডে স্বাধীনতা দিবেসর প্যারেডের মহড়া হয়।রোডে। সেই কারণে মহামেডান তাঁবুর সামনের অংশ পুরোটাই ঘিরে দেওয়া হবে, সমস্যা হবে মাঠে ঢুকতে। ফলে মহমেডান সমর্থকরা মাঠে প্রবেশ করতে সমস্যায় পড়বেন।

অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের রাস্তায় লেসলী ক্লডিয়াস সরণিতে থাকে স্বাধীনতা দিবসের ট্যাবলো।রাস্তার একাংশে দাঁড়িয়ে থাকবে বিভিন্ন সরকারি দফতরের ট্যাবলোবাহী গাড়ি। সেখানেও সমস্যা রয়েছে। তবে মোহনবাগান মাঠে এই সমস্যা নেই। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল এবং মহমেডানের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মোহনবাগান ছাড়া অন্য দুই প্রধানের ম্যাচ জেলায় পাঠানোর পরিকল্পনা রয়েছে আইএফএ-র। শুধু তাই নয়, দুইদিন করে পিছিয়ে দেওয়াও হতে পারে ইস্টবেঙ্গল, মহামেডানের ম্যাচ। ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে আইএফএ সচিব অর্ণিবান দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, '১৪ অগাস্টের মহমেডান এবং ইস্টবেঙ্গলের যে ম্যাচ গুলি রয়েছে সেগুলি পরিবর্তন করা হতে পারে।'

একইসঙ্গে তিনি উল্লেখ করেন, 'আমরা চাইছি না জেলায় ম্যাচগুলোকে পাঠাতে। কারণ কলকাতা ময়দানে ম্যাচ হলে যে পরিমাণ দর্শক মাঠে আসছেন জেলা হলে সেটা সম্ভব নয়। সেক্ষেত্রে দুই ক্লাবের ম্যাচ পিছিয়ে দেওয়া যায় কিনা চিন্তাভাবনা করছি। তবে ডুরান্ডের জন্য সূচিতে পরিবর্তন করা কঠিন। দিন পরিবর্তন হবে নাকি জেলায় ম্যাচ পাঠানো হবে সেটা দুই একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।'

কলকাতা লিগে এবার নবজোয়ার এসেছে। তিন প্রধানের খেলা থাকলেই গ্যালারিতে উপচে পড়ছেন সমর্থকরা। একসঙ্গে তিন প্রধানের খেলা একইসঙ্গে গড়ের মাঠে হলে তা নতুন দৃষ্টান্ত তৈরি হতে পারত। এরআগে একাধিকবার কলকাতা লিগের সূচি বদল হয়েছে।












Click it and Unblock the Notifications