হার দিয়ে কলকাতা লিগ শুরু করল ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপে দুই ম্যাচে আট গোল দিয়ে মরসুম শুরু করলেও কলকাতা লিগের শুরুটা স্মরণীয় করে রাখতে পারল না ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে পচা শামুকে পা কাটল শতবর্ষে পা রাখা ক্লাব।

ডুরান্ড কাপে দুই ম্যাচে আট গোল দিয়ে মরসুম শুরু করলেও কলকাতা লিগের শুরুটা স্মরণীয় করে রাখতে পারল না ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে পচা শামুকে পা কাটল শতবর্ষে পা রাখা ক্লাব। কলকাতা লিগের প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের কাছে লাল-হলুদ ব্রিগেড ম্যাচ হারল ০-১ গোলে।

হার দিয়ে কলকাতা লিগ শুরু করল ইস্টবেঙ্গল

ম্যাচের একট্রাটাইমে(৯৪ মিনিটে) ইস্টবেঙ্গল ডিফেন্স চিড়়ে বল বাড়ান ইচে। সেই পাশ থেকেই ইস্টবেঙ্গলের জালে বল ঠেলে দিয়ে গোল করে জর্জকে ম্যাচ জেতালেন জাস্টিন মর্গ্যান।

দুই অর্ধ জুড়ে রক্ষণাত্মক খেলার কারণেই ডুবতে হল ইস্টবেঙ্গলকে। এদিন এক বিদেশি নিয়ে মাঠে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। কাঁধের চোটের কারণে কোলাডোর সার্ভিস পায়নি ইস্টবেঙ্গল। সেই সঙ্গে ৬ জুলাইয়ের আগে সই পর্ব না হওয়ার কলকাতা লিগে প্রথম ম্যাচে বোরহা ও কাসিমকে মাঠে নামাতে পারেননি লাল-হলুদ কোচ আলেজান্দ্রো।ম্যাচ খেলেন এক বিদেশি ক্রেসপি মারতিকে নিয়ে।

অন্যদিক কলকাতা লিগে এবার দারুণ ছন্দে জর্জ টেলিগ্রাফ। লিগে টানা তিন ম্যাচ জিতে হ্যাটট্রিক করে ফেলল জর্জ। শুক্রবারের এই জয়ের ফলে এই মুহূর্তে লিগ টেবিলের এক নম্বরে উঠে এল এই দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+