ইউরোর অশান্তিতে আহত ১৯ পুলিশকর্মী, গ্রেফতার ৪৯, বিশ্বকাপ নিয়ে আতঙ্কে কেপি

ইউরো কাপ ফাইনালে ইতালির কাছে পরাজয়ের পর উগ্র ব্রিটিশ সমর্থকরা তাণ্ডব চালাতে শুরু করেছিলেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম-সহ বিভিন্ন এলাকায় অশান্তির খবর সামনে আসতে শুরু করে। ইতালীয়দের উপর চড়াও হন ইংরেজ সমর্থকরা। দুই পক্ষের মধ্যে অশান্তি থামাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।

ইউরোর অশান্তিতে আহত ১৯ পুলিশকর্মী, গ্রেফতার ৪৯

মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, উগ্র সমর্থকদের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন ১৯ জন পুলিশকর্মী। ফাইনালের দিন অনেক সমর্থক জোর করেই নিরাপত্তাবেষ্টনী ভেঙে ওয়েম্বলিতে ঢুকে পড়েন বলেও অভিযোগ। পুলিশের তরফে জানানো হয়েছে, নানাবিধ ঘটনার কারণে মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকর্মীদের আহত হওয়ার ঘটনা বরদাস্ত না করার কথা জানিয়ে মেট্রোপলিটন পুলিশের তরফে সকল পুলিশকর্মীকে ধন্যবাদ জানানো হয়েছে যেভাবে তাঁরা রাতভর রাস্তায় থেকে লন্ডনের জনজীবনকে স্বাভাবিক করেছেন।

এদিকে, উগ্র সমর্থকদের তাণ্ডব ও সোশ্যাল মিডিয়াতে যেভাবে ইংল্যান্ডের ফুটবলারদের বর্ণবিদ্বেষমূলক আক্রমণের মুখে পড়তে হয়েছে তার তীব্র নিন্দা করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। তিনি নিজেও যে আতঙ্কের মধ্যে পড়েছিলেন টুইটারে সে কথা স্বীকারও করেছেন কেপি। তিনি বলেন, যে ঘটনা সেদিনের ফাইনালকে ঘিরে ঘটেছে তাতে আদৌ কি ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের যোগ্য ইংল্যান্ড?

ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলির কাছে কেপি-র আর্জি সোশ্যাল মিডিয়ায় যাতে বিদ্বেষমূলক বার্তা কেউ দিতে না পারে তার জন্য সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির উপর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করানোর চাপ তৈরি করতে। তাঁর সাফ কথা, ফেক অ্যাকাউন্ট-সহ নানাভাবে প্রতিনিয়ত যেভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে তাতে দায় এড়াতে পারে না সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি। মার্কাস রাশফোর্ডের পাশেও দাঁড়ানোর কথা জানিয়ে কেপি বলেছেন, অন্যায় দাবির কাছে নতিস্বীকার করে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+