Neymar Jr: আল হিলালের সঙ্গে সম্পর্ক ছেদ হল নেইমারের, ব্রাজিলিয়ান তারকার পরের গন্তব্য কোথায়?
রেকর্ড অঙ্কের বিনিময়ে পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে এসেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু কেরিয়ারে সৌদি আরবের অধ্যায়টা সুখের হল না ব্রাজিলিয়ান তারকার। চোট আঘাতের সমস্যায় ভুগলেন বেশির ভাগ সময়। তাঁর সঙ্গে আল হিলালের সম্পর্ক ছেদ নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল।
অবশেষে তাতেই পড়ল সরকারি সিলমোহর। আল হিলালের সঙ্গে সম্পর্ক ছেদ হল ব্রাজিলিয়ান তারকারা।
সৌদির ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল ক্লাব। আল হিলাল ক্লাবের তরফ থেকে সমাজ মাধ্যমে ঘোষণা করা হয়েছে, নেইমার আল হিলাল ক্লাবকে যা দিয়েছেন সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তাঁর কেরিয়ারের সাফল্য কামনা করছি। একটা পোস্টেই নেইমার এবং আল হিলালের সম্পর্ক অতীত হয়ে গেল।

রোনাল্ডোর সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পরই ইউরোপের ক্লাব ফুটবল থেকে অনেক তারকারই আগমন ঘটে সৌদি আরবের ক্লাব গুলিতে। নেইমার ছিলেন তাঁদেরই মধ্যে উজ্জ্বলতম নাম। কিন্তু সৌদি আরবের অধ্যায় দ্রুত ভুলতে চাইবেন নেইমার। কারণ এই ক্লাবে খেললেন কম, চোটের জন্য বাইরে থাকলেন বেশি। চোট প্রবণ নেইমারকে নিয়ে আল হিলালের মধ্যে হতাশা এবং তিক্ততা দুটোই বৃদ্ধি পাচ্ছিল। অবশেষে জল্পনাকে সত্যি করেই নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করল সৌদি আরবের ক্লাব।
৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলাল ক্লাবে যোগ দেন বার্ষিক প্রায় ১০.৪ কোটি ডলার চুক্তিতে। তবে সৌদি আরবে ক্লাবটিতে যোগ দেওয়ার পর চোট ও আরও কিছু কারণে মাত্র সাতটি ম্যাচে মাঠে নামতে পেরেছেন নেইমার। চোট কাটিয়ে ফিরে গত বছরের অক্টোবর ও নভেম্বরে দুটি ম্যাচে কিছুক্ষণের জন্য মাঠে নামেন। কিন্তু ব্রাজিলিয়ান তারকা লআবারও চোটের কবলে পড়েন। এরপর থেকে আর খেলতে পারেনি। নতুন বছরের শুরু থেকেই নেইমার যে আল হিলাল ত্যাগ করতে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয় ।
নেইমারের সৌদি আরব ছাড়ার গুঞ্জন গত কয়েকদিনে আরও বৃদ্ধি পায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দিতে পারেন নেইমার এমনটাও শোনা যায়। তবে নিজের দেশেই ফিরতে পারেন নেইমার। যোগ দিতে পারেন তাঁর প্রথম ক্লাব সান্তোসে। ব্রাজিলের ক্লাবটি পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে নেইমার সান্তোসেই ফিরবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications