ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেস স্পেনে গ্রেফতার, যৌন হেনস্থার গুরুতর অভিযোগে বিদ্ধ

ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেস বার্সেলোনায় গ্রেফতার। সেখানকার এক নাইট ক্লাবে বর্ষবরণের রাতে এক মহিলাকে আপত্তিজনকভাবে স্পর্শ করেন বলে অভিযোগ। আলভেস তা মানলেও বার্সেলোনার পুলিশ আজ তাঁকে গ্রেফতার করেছে।

ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেস স্পেনে গ্রেফতার। এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। গত ৩১ ডিসেম্বর বার্সেলোনার একটি নাইট ক্লাবে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। আলভেসকে আদালতে পেশ করা হবে। ২ জানুয়ারি পুলিশের কাছে আলভেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেস স্পেনে গ্রেফতার

৩৯ বছরের এই ফুটবলারকে আজ ডেকে পাঠানো হয়েছিল বার্সেলোনার পুলিশ স্টেশনে। তারপরই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাতালোনিয়ার রিজিওনাল পুলিশ ফোর্সের মুখপাত্র মসস ডি'এসকাদরা। পুলিশের কাছে অভিযোগকারিণী জানিয়েছেন, তাঁকে আপত্তিজনকভাবে স্পর্শ করেছিলেন আলভেস।

স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ, ওই মহিলার প্যান্টে হাত দিয়েছিলেন আলভেস। আলভেস ওই রাতে নাইট ক্লাবটিতে থাকার কথা স্বীকার করলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন স্পেনেরই একটি টিভি চ্যানেলে। অভিযোগকারিণীকে আগে তিনি কোথাও দেখেননি বলেও জানিয়েছিলেন আলভেস। বার্সেলোনা ও জুভেন্তাসে খেলা আলভেস বলেছিলেন, আমি নাইট ক্লাবে গিয়েছিলাম। সেখানে আরও অনেকে আনন্দ করছিলেন, মজা করছিলেন। সকলেই জানেন আমি নাচতে ভালোবাসি। সেখানে আমি নিজের মতো করেই কিছুটা ভালো সময় কাটিয়েছি। কাউকে কোনওভাবে বিরক্ত না করার দাবিও জোরের সঙ্গেই করেছিলেন আলভেস।

কাতারে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলার পর ছুটি কাটাতে বার্সেলোনা গিয়েছেন আলভেস। সেখানেই জড়ালেন গুরুতর অভিযোগে। যার জেরে আপাতত তিনি পুলিশি হেফাজতে। আদালতের নির্দেশের দিকে সকলে তাকিয়ে রয়েছেন। আলভেস মেক্সিকোর পুমাস উনাম দলের হয়ে খেলছেন। নির্যাতিতার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে চলতি মাসের গোড়াতেই আলভেসের বিরুদ্ধে যৌন হেনস্থার তদন্তের নির্দেশ দিয়েছে বার্সেলোনার আদালত। উল্লেখ্য, বার্সার পাশাপাশি জুভেন্তাস, পিএসজিতেও খেলেছেন আলভেস। ২০০৮ থেকে ২০১৬ সাল অবধি খেলেছেন বার্সায়। ফলে লিওনেল মেসির তিনি দীর্ঘদিনের সতীর্থ ক্লাব ফুটবলে। তিনবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলেরও সদস্য থেকেছেন। তাঁর গ্রেফতারিতে স্বাভাবিকভাবেই বিশ্ব ফুটবলে চাঞ্চল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+