হৃদরোগে আক্রান্ত মোহন-ইস্টের প্রাক্তন ফিজিও
হৃদরোগে আক্রান্ত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফিজিক্যাল ট্রেনার গার্সিয়া। এদিন ডুরান্ড কাপের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন ময়দানের এই পরিচিত মুখ।
হৃদরোগে আক্রান্ত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফিজিক্যাল ট্রেনার গার্সিয়া। এদিন ডুরান্ড কাপের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন ময়দানের এই পরিচিত মুখ। ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগান ক্লাবও এটিকেতেও ফিজিক্যাল ট্রেনারের দায়িত্ব সামলেছেন তিনি।

কলকাতায় চলছে ডুরান্ড কাপ। হাওড়া স্টেডিয়ামে ডুরান্ত কাপে আজ গোকুলাম বনাম ইন্ডিয়ান এয়ার ফোর্সের ম্যাচ ছিল। সেই ম্যাচ চলাকালীন মাঠে ট্রেনার গার্সিয়া অসুস্থ হয়ে পড়েন। ম্যাচ চলাকালীন ডাগআউটের পাশেই ছিলেন গার্সিয়া।হঠাতই গুরুতর অসুস্থ হয়ে পড়ায়, দ্রুত তাঁকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো ময়দানের দুই প্রধানে ফিজিও থাকার পর এটিকে ক্লাবে যোগ দেন। এরপর এবছর এটিকে ছেড়ে বর্তমানে কেরালার আই লিগ ক্লাব গোকুলাম এফসিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফিজিক্যাল ট্রেনার গার্সিয়া।












Click it and Unblock the Notifications