পেলের প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ব্রাজিল
পেলের প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ব্রাজিল
ফুটবল সম্রাট পেলের প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ব্রাজিল। ব্রাজিলের রাষ্ট্রপতি জের বোলসোনারো বৃহস্পতিবার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সাও পাওলোর একটি বিখ্যাত হাসপাতালে কোলন ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে।

এই রবিবার মেয়াদ শেষ হচ্ছে ব্রাজিলের ৩৮তম রাষ্ট্রপতি জেয়ার বোলসোনারোর। বিদায়ী রাষ্ট্রপতি নিজের দায়িত্ব ছাড়ার আগে কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে গেলেন তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। খালি পায়ে ফুটবল নিয়ে দারিদ্রতার সঙ্গে লড়াই করে ছোট থেকে বেড়ে ওঠা পেলে সারা বিশ্বে ব্রাজিলকে পরিচিত করে তুলূবেন নিজের ফুটবল দক্ষতার মাধ্যমে তা কেই বা কল্পনা করেছিলেন। ব্রাজিলের যা পরিচিত তার সিংহভাগই ফুটবলের কারণে। ছোট ছোট ছেলে-মেয়েরাও যে ব্রাজিলের নাম জানে সেটা এই পেলের কারণেই।
জাতীয় শোক ঘোষণা করে ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রপতি জের বোলসোনার বলেন, "এক জন মহান নাগরীক এবং দেশপ্রেমী, যেখানেই গিয়েছে সেখানেই ব্রাজিলের সম্মান বাড়িয়েছেন।" বোলসোনার পরে ব্রাজিলের রাষ্ট্রপতির দায়িত্ব নিতে চলা লুইজ ইনাসিও টুইটারে লিখেছেন, "খুব ব্রাজিলীয় আমাদের দেশের নাম এই স্তরে নিয়ে গিয়েছেন যেই স্তরে পেলে নিয়ে গিয়েছিলেন।"
বৃহস্পতিবার রাত্রে পেলের প্রয়াণের খবর ইনস্টাগ্রামে শেয়ার করেন পেলের মেয়ে। বড় দিনের আগে থেকেই শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু হয় পেলের। পরিস্থিতি এতটাই জটিল হতে শুরু করে যে পরিবার-পরিজন হাসপাতালে জমা হতে শুরু করে। হাসপাতালেই তাঁরা পেলের সঙ্গে বড় দিন কাটান।
অন্য দিকে, পেলের প্রয়াণে ৭ দিনের শোক প্রকাশ করেছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এআইএফএফ সচিব সাজি প্রভাকরণ বলেছেন, "ফুটবল সম্রাট পেলের প্রয়াণে আমরা শোকাহত। তাঁর অ্যাচিভমেন্টকে স্মরণ করে রাখতে সাত দিনের শোক পালন করব আমরা। অর্ধনমিত থাকবে এআইএফএফ-এর পতাকা।"












Click it and Unblock the Notifications