মেসি ফোবিয়ায় আক্রান্ত রোনাল্ডো, তাই কি চিলে-র কাছে হার মানল পর্তুগাল

রোনাল্ডো ফেল, বাজিমাত ক্লদিও ব্র্যাভোর। পর্তুগালকে একাই হারিয়ে দিলেন চিলির গোলরক্ষক। 

স্পটলাইট ছিল, ফর্মও ছিল কিন্তু বাজিমাত হল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। উল্টে পর্তুগালের তিন -তিনটি পেনাল্টি শট বাঁচিয়ে দিয়ে ম্যাচের হিরো নাম্বার ওয়ান ক্লদিও ব্র্যাভো।[অরও পড়ুন: ভারতীয় ফুটবলের এ কোন বিজ্ঞাপন, দেশে এবার দুই জাতীয় লিগ]

পর্তুগাল বনাম চিলে সেমিফাইনাল ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়ে গিয়েছিল কথার লড়াই। আর্তুরো ভিদাল থেকে অ্যালেক্সি স্যানচেজ সকলেই রোনাল্ডোদের উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছিলেন বাক্যবাণ। ম্যাচে নির্ধারিত সময়ে গোলমুখ খুলতে পারেনি কোনও পক্ষই। দুরন্ত ফর্মে থাকা সিআর সেভেনও এদিন চিলে-র রক্ষণ ভেঙে দলকে গোল এনে দিতে পারেননি। এরপর খেলা গড়ায় এক্সট্রা টাইমে। তাতেও ডেড লক ভাঙেনি।[অরও পড়ুন:রোনাল্ডোকে রিয়ালে ধরে রাখতে মরিয়া প্রেসিডেন্ট পেরেজ, কী উপায় ভাবলেন]

মেসি ফোবিয়ায় আক্রান্ত রোনাল্ডো, তাই কি চিলে-র কাছে হার মানল পর্তুগাল

তবে এরপরই ছিল ম্যাচের জমজমাট চিত্রনাট্যের সবচেয়ে এক্সাইটিং পার্ট। প্রথম পেনাল্টি শট পর্তুগালের জালে জড়িয়ে দিয়ে দলকে প্রাথমিক অ্যাডভানটেজ দিয়ে দেন। পর্তুগালের আন্দ্রে কুরেশমা-র শট আটকে দেন ক্লদিও ব্র্যাভো। এখান থেকেই শুরু কাহিনির পাঞ্চ। চিলে প্রতিটা গোল নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়।

মেসি ফোবিয়ায় আক্রান্ত রোনাল্ডো, তাই কি চিলে-র কাছে হার মানল পর্তুগাল

অন্যদিকে ক্লদিও ব্র্যাভো সুরক্ষিত হাত পেরিয়ে জোয়াও মউটিনহো, ন্যানি কেউই গোল অবধি বল পৌঁছে দিতে পারেননি। এদিকে কোনও অজানা কারণে প্রথম তিনটি-র একটি শটও নিতে আসেননি পর্তুগালের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সামনে কোপা আমেরিকার ফাইনালের মেসির পেনাল্টি নষ্টের ছবিটা কী ভেসে উঠেছিল। এ প্রশ্নটা কিন্তু উঠবেই।

কোপা আমেরিকার ফাইনালে এক বিশ্বসেরা মেসি-র বিরুদ্ধে বাজিমাত করেছিলেন ক্লদিও ব্র্যাভো। এবার আবার কনফেডারেশন কাপে আর এক হিরো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বাজিমাত করলেন। ম্যানচেস্টার সিটি-র জার্সি গায়েও ক্লদিও ব্র্যাভোর পারফরমেন্স রীতিমতো ঈর্ষণীয়। তবে কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপে দেশের জার্সি গায়ে যে জ্বলন্ত পারফরমেন্স দিলেন তা বিশ্ব ফুটবলের ইতিহাসে বিরল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+