রোনাল্ডোকে রিয়ালে ধরে রাখতে মরিয়া প্রেসিডেন্ট পেরেজ, কী উপায় ভাবলেন
কর ফাঁকি মামলায় অভিযুক্ত হওয়ায় রেগে গেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট আশাবাদী তাঁকে ধরে রাখার বিষয়ে।
রোনাল্ডোর রাগ ভাঙিয়ে নেবেন তিনি। এমনটাই আশা করেছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। দিন কয়েক আগে থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে কর ফাঁকি -র তদন্ত করছে স্প্যানিশ কোর্ট। এই সময় প্রাথমিকভাবে তাঁদের তারকা স্ট্রাইকারের পাশে এসে দাঁড়ায়নি রিয়াল কর্তৃপক্ষ। এতেই বেজায় চটেছেন সিআর সেভেন।
প্রচন্ড রেগে রোনাল্ডো সে সময় ক্লাব ছাড়ার বিষয়েও পদক্ষেপ নেন। তাঁর এজেন্ট রোনাল্ডোর পরবর্তী গন্তব্য খোঁজার কাজও শুরু করে দেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে প্যারিস সেন্ট জার্মেইন সকলেই লোভনীয় অর্থের প্রস্তাব নিয়ে যখন রাজি তখন আসরে নেমেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

এর আগেও তিনি জানিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ধরে রাখতে তাঁরা আগ্রহী। এবার তাঁর সরল স্বীকারোক্তি , গোটা ঘটনায় সিআর সেভেন রেগে গেছেন। তবে আশা ছাড়ছেন না রিয়াল প্রেসিডেন্ট। তাঁর মতে পর্তুগিজ তারকার সঙ্গে কথা বলে বিষয়টির নিষ্পত্তি হওয়া সম্ভব। এমনকি তিনি রিয়াল ছেড়ে কোথাও যাবেন না বলেও আশা পেরেজের।
আসলে কর ফাঁকি মামালায় যেভাবে তাঁকে হেনস্থা করার চেষ্ট করা হয়েছে তাতে দুঃখ পেয়েছেন রোনাল্ডো। পেরেজের সাফ ,সিআর সেভেন নিজের কাজের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। তিনি যোগ দেওয়ার পর দল পরপর দু 'বার লা লিগা জিতেছে। জিতেছে চ্যাম্পিয়ন্স লিগও।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে ১৪০ কোটি ইউরো-র কর ফাঁকি-র মামলা চলছে স্প্যানিশ কোর্টে। এই মামলার পরবর্তী শুনানি ৩১ জুলাই। এই মুহূর্তে কনফেডারেশন কাপে খেলতে রাশিয়ায় পর্তুগাল দলের সঙ্গে রয়েছেন রোনাল্ডো। কনফেডারেশন কাপ খেলে স্পেনে ফিরলেই তাঁর সঙ্গে সরাসরি কথা বলবেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট।












Click it and Unblock the Notifications