ফেসবুকে রমরমিয়ে বিশ্বকাপ টিকিটের কালোবাজারি, কী করছে প্রশাসন
ভারতে প্রথম বিশ্বকাপ ঘিরে স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি হয়েছিল। এবার সেই আলোড়ন শেষ পর্যায়ে। কলকাতায় বিশ্বকাপের টিকিট অনেক দিন আগেই সোল্ড আউট
নেট দুনিয়ায় এখন সবকিছুই অনলাইন। অনলাইনেই আপনি এই খবরটা পড়ছেন, অনলাইনেই জিনিস কিনছেন, অনলাইনেই জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করছেন। গোটা বিষয়টাই এখন অনলাইন।

এবারের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের টিকিট বিক্রি হয়েছে মূলত অনলাইনেই। শনিবারের যুবভারতীতে ফাইনালের টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে তারপরেও বাংলার ফুটবলপ্রেমী মানুষ খুঁজে চলেছেন একটা টিকিট।

কলকাতায় প্রথম বিশ্বকাপের ফাইনাল আর কয়েক ঘন্টা পরেই। তার আগে জোরকদমের প্রস্তুতিতে ব্যস্ত ইংল্যান্ড ও স্পেন। ব্যস্ত কলকাতার দর্শকরাও। হন্যে হয়ে একটা টিকিট খুঁজে চলেছেন অনেকেই. ফলে চলছে টিকিটের কালোবাজারিও। অনলাইনের যুগে তাই কালোবাজারিও হচ্ছে অনলাইনেই।

ডার্বি হোক, আইএসএলের ম্যাচ হোক কিম্বা ক্রিকেট ময়দান চত্বরে যাঁরা ঘোরেন তাঁরা সকলেই জানেন কোন কোণায় গেলে পাওয়া যায় টিকিট। তবে এবার কালোবাজারিতে আর কোনও রাখঢাক থাকছে না। সোশ্যাল মিডিয়ায় সকলকে জানিয়েই চলছে টিকিটের ব্ল্যাক মার্কেটিংয়ের রমরমা।

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক মাঠে এসেছে যুবভারতীতেই । তবে সোশ্যাল মিডিয়ায় এই ধরণের কাজে কিন্তু কলঙ্কিত হচ্ছে কলকাতা ফুটবল, তথা ভারতীয় ফুটবল।












Click it and Unblock the Notifications