Euro Cup: ইউরোয় বড় অঘটন, পর্তুগালকে পরাস্ত করে শেষ আটে বেলজিয়াম
সেভিলে ম্লান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারই সুবাদে এবারের ইউরোয় সবচেয়ে বড় অঘটনটি ঘটাল বেলজিয়াম। গতবারের চ্যাম্পিয়ন পর্তুগালকে প্রি কোয়ার্টার ফাইনালেই পরাস্ত করে। জয়সূচক গোলটি প্রথমার্ধে থোর্গান হ্যাজার্ডের। বিশ্বকাপ ও ইউরোতে এই প্রথম বেলজিয়াম মুখোমুখি হল পর্তুগালের। প্রথম সাক্ষাতেই জয়। শেষ পাঁচটি মেজরে প্রতিবারই নক আউট পর্বে পৌঁছেছে বেলজিয়াম। ২০১৮ সালের বিশ্বকাপে সেমিফাইনালে রেড ডেভিলরা হেরেছিল ফ্রান্সের কাছে, সে বছর ফ্রান্সই বিশ্বচ্যাম্পিয়ন হয়। এবার ইউরোর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম খেলবে ইতালির বিরুদ্ধে। মিউনিখে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় শনিবার রাত সাড়ে ১২টায়।

What. A. Goal!
— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021
🇧🇪 Thorgan Hazard strike puts Belgium ahead against Portugal ⚽️#EURO2020 pic.twitter.com/y4luoOMOGB
১৯৮৯ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তিন গোলে পরাজয়ের পর বেলজিয়ামের কাছে আর হারেনি পর্তুগাল। রেড ডেভিলদের বিরুদ্ধে শেষ পাঁচটি ম্যাচের তিনটিতে জয় পায় পর্তুগাল, ড্র হয় দুটি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে রোনাল্ডোদের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই শুরু করে লুকাকুদের বেলজিয়াম। প্রথমার্ধে বল দখল বা পাস খেলার নিরিখে সমানে সমানে টক্কর চলতে থাকে। নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করলেও তা প্রতিহত হচ্ছিল বেলজিয়ামের রক্ষণে। অন্যদিকে, মাঝেমধ্যেই কাউন্টার অ্যাটাকে বিপজ্জনকভাবে উঠে আসছিলেন লুকাকু, ডি ব্রুইনরা। ৬ মিনিটে ভালো সুযোগ তৈরি করেও বেলজিয়াম রক্ষণের চাপে পড়ে গোলে বল পাঠাতে পারেননি দিয়োগো জোটা। ভের্মালেনের হ্যান্ডবলে গোলপোস্ট থেকে ২০ গজ দূরে ফ্রি কিক পায় পর্তুগাল। রোনাল্ডোর ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গোলকিপার থিবো কোর্তোয়া। ২০০৪ সাল থেকে ধরলে সবচেয়ে বেশি ২৮টি ফ্রি কিক পেলেও সরাসরি তা থেকে গোল করতে পারেননি সিআর সেভেন। বিরতির মিনিট দশেক আগে থেকে বেলজিয়াম পর্তুগাল রক্ষণকে পরীক্ষায় ফেলতে থাকে। ৪২ মিনিটে পর্তুগালের গোলকিপার রুই প্যাট্রিসিয়াকে বোকা বানিয়ে ডান পায়ের জোরালো অভ্রান্ত শটে বল জালে জড়িয়ে দেন মিডফিল্ডার থোগান হ্যাজার্ড। ইউরোয় টানা দ্বিতীয় গোল করলেন তিনি।
Hazard 🤝
— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021
🇧🇪 Eden enjoyed that goal by Thorgan!#EURO2020 pic.twitter.com/IuQC0EcUbS
হ্যাজার্ডের গোলে প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খেলা শুরুর মিনিট দুয়েকের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়ামের নির্ভরযোগ্য ফুটবলার ডি ব্রুইন। পর্তুগালের জোটা, স্যাঞ্চেজ, ফেলিক্সরা মরিয়া চেষ্টা চালাতে থাকেন গোল শোধের। বেলজিয়ামও ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণে আসায় আক্রমণ, প্রতি আক্রমণে টানটান চলতে থাকে দ্বিতীয়ার্ধের খেলা। দুই পক্ষের ফুটবলারই শেষের দিকে মাথা গরম করে বা বাজে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন। ৮২ মিনিটে রুবেন দিয়াসের অনবদ্য হেড দারুণ দক্ষতায় বাঁচান বেলজিয়ামের গোলকিপার। ৮৩ মিনিটে পর্তুগালের রাফায়েল গুয়েরেইরোর মাটি কামড়ানো শট পোস্টে লেগে ফিরে আসে। লুকাকুও প্রতি আক্রমণে চাপ তৈরি করছিলেন। তবে দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। দুই ভাই থোর্গান হ্যাজার্ড ও ইডেন হ্যাজার্ড এদিনই ছিলেন বেলজিয়াম দলে। ইউরোতে তিন ম্যাচে ২ গোল করে ৯ ম্যাচে ১ গোল করা ইডেনকে টপকে গেলেন থোগান।
🇧🇪 Thorgan Hazard celebrates after scoring with a brilliant swerving effort! #EURO2020 pic.twitter.com/nybgIsGy8G
— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021












Click it and Unblock the Notifications