মুম্বইয়ের বিরুদ্ধে সাডেন ডেথে রুদ্ধশ্বাস জয়, আইএসএল ফাইনালে গেল বেঙ্গালুরু এফসি

আইএসএলের প্রথম সেমিফাইনালের বেঙ্গালুরু এফসি সাডেন ডেথে হারাল মুম্বই সিটি এফসিকে। ম্যাচে মুম্বই সিটি ২-১ গোলে এগিয়ে থাকলেও এগ্রিগেট দাঁড়ায় ২-২। টাইব্রেকারে মীমাংসা না হওয়ায় ফয়সালা হয় সাডেন ডেথে।

আইএসএল প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিতে জমজমাট, রুদ্ধশ্বাস খেলার সাক্ষী থাকল ফুটবল মহল। দ্বিতীয় লেগে জয়লাভ করেও শেষ অবধি ফাইনালে উঠতে পারল না লিগ শিল্ডজয়ী মুম্বই সিটি এফসি। সা়ডেন ডেথে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু এফসি। ফাইনালে তারা খেলবে এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে।

আইএসএল সেমিফাইনালে গেল বেঙ্গালুরু এফসি

প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে মুম্বই ফুটবল অ্যারেনায় বেঙ্গালুরু এফসি ১-০ গোলে জয়লাভ করেছিল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। রবিবাসরীয় সন্ধ্যায় খেলা ছিল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। ২২ মিনিটে শিবা নারায়ণনের ক্রসে মাথা ছুঁইয়ে বেঙ্গালুরুকে এগিয়ে দেন জাভি হার্নান্ডেজ। এরপর ৩০ মিনিটে রাউলিন বর্জেসের প্রয়াস বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু কোনওক্রমে বাঁচালেও বল দখলে রাখতে পারেননি। তা চলে যায় অরক্ষিত বিপিন সিংয়ের কাছে। তিনি গোল করতে কোনও ভুল করেননি।

প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১। এগ্রিগেটে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বেঙ্গালুরু। ৬৬ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে জালে জড়িয়ে দেন মেহতাব সিং। ফলে এগ্রিগেট দাঁড়ায় ২-২। দ্বিতীয়ার্ধ তো বটেই, অতিরিক্ত সময়েও দুই দল একাধিক সুযোগ নষ্ট করে। ফলে ফয়সালার জন্য জরুরি হয়ে পড়ে টাইব্রেকার। কিন্তু পেনাল্টি শ্যুটআউটেও ম্যাচের মীমাংসা হয়নি। ফলে চলতে থাকে সাডেন ডেথ। শেষে মেহতাব সিংয়ের শট রুখে দেন গুরপ্রীত। সেটি ছিল সাডেন ডেথের ১৬ নম্বর শট। এরপর সন্দেশ ঝিঙ্গন গোল পেতেই ফাইনালের টিকিট পেয়ে যায় বেঙ্গালুরু। সাডেন ডেথে ফলাফল দাঁড়ায় ৯-৮।

চলতি আইএসএলে টানা ১৮টি ম্যাচে অপরাজেয় ছিল মুম্বই সিটি এফসি। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে লিগ শিল্ড জেতে। এদিন দুই দলই প্রশংসনীয় ফুটবল উপহার দিয়েছে। টানটান ম্যাচ স্মরণীয় হয়ে গেঁথে রইল ফুটবলপ্রেমীদের মনে। ২০১৮-১৯ মরশুমে আইএসএল খেতাব জিতেছিল বেঙ্গালুরু এফসি। সেবার ফাইনালে তারা হারায় এফসি গোয়াকে। তার আগের মরশুমেও ফাইনাল খেলেছিল বেঙ্গালুরু। সেবার চেন্নাইয়িন এফসির কাছে হেরে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। সোমবার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগান ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসির। প্রথম লেগ গোলশূন্যভাবে শেষ হয়েছিল। এবার ঘরের মাঠে ৯০ মিনিটেই জয় নিশ্চিত করে ফেলবেন বলে জানিয়েছেন সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+