আইএসএলে জামশেদপুর এফসি-কে হারিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু এফসি
আইএসএলে জামশেদপুর এফসি-কে হারিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু এফসি
আইএসএলেগ গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-কে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল বেঙ্গালুরু এফসি। ১২ ম্যাচ খেলে ২২ পয়েন্টে অবস্থান করছে তারা। ১১ ম্যাচ খেলে ১৩ পয়েন্টে দাঁড়িয়ে থাকা জামশেদপুর এফসি রয়েছে লিগ তালিকার ষষ্ঠ স্থানে।
বেঙ্গালুরু শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই জামশেদপুর এফসি-র ওপর প্রভাব বিস্তার করে হোম টিম। ম্যাচের আট মিনিটেই গোল পায় বেঙ্গালুরু এফসি। গোল করেন এরিক পারটালু। এরপর খেলার রাশ পুরোপুরি স্থানীয় দলের হাতে চলে যায়। জামশেদপুরের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে বেশ কয়েকবার প্রতি-আক্রমণে উঠেও খুব একটা সুবিধা করতে পারেনি জামশেদপুর এফসি।
খেলার দ্বিতীয়ার্ধেও বেঙ্গালুরু এফসি-র দাপট অব্যাহত থাকে। হোম টিমের আক্রমণ সামলাতে নাজেহাল হতে হয় জামশেদপুর এফসি-কে। ম্যাচের ৬৩ মিনিটে সুনীল ছেত্রীর গোলে ব্যবধান বাড়ায় বেঙ্গালুরু। ২ গোলের ব্যবধান মুছতে পারেনি জামশেদপুর এফসি।
3⃣ Points
2⃣ Goals
1⃣ Clean sheet
It was a 👌 evening for @bengalurufc 💙
Full match highlights ➡ https://t.co/3y3s3FpmZc#ISLRecap #BFCJFC #HeroISL #LetsFootball pic.twitter.com/y9JZqObNOS
— Indian Super League (@IndSuperLeague) January 9, 2020
Click it and Unblock the Notifications