সন্তোষে হারের মধুর প্রতিশোধ, কেরলকে হারিয়ে ন্যাশনাল গেমসে সোনা বাংলার

সন্তোষে হারের মধুর প্রতিশোধ, কেরলকে হারিয়ে ন্যাশনাল গেমসে সোনা বাংলার

দীর্ঘ এক দশক পর ন্যাশনাল গেমসে সোনা জিতল বাংলা। অধিনায়ক নর হরি শ্রেষ্ঠার হ্যাটট্রিকে ফাইনালে কেরলকে গোলের মালা পরিয়ে জাতীয় স্তরে ফের শ্রেষ্ঠ আসন নিল বাংলা। ন্যাশনাল গেমসের ৩৬তম সংস্করণে কেরলকে ৫-০ গোলে পরাজিত করল বাংলা। সন্তোষ ট্রফির হারের উপযুক্ত বদলা নিল বাংলা দল।

সন্তোষে হারের মধুর প্রতিশোধ, কেরলকে হারিয়ে ন্যাশনাল গেমসে সোনা বাংলার

বর্তমানে ভারতীয় ফুটবলকে যে তিনটি রাজ্য শাসন করছে তাদের মধ্যে অন্যতম কেরল। সন্তোষ ট্রফিতে এই রাজ্যের কাছে টাই ব্রেকারে ৫-৪ গোলে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল রঞ্জন ভট্টাচার্যের ছেলেদের। তবে, রঞ্জনের ছেলেরা যেই ভুলটা করেছিল সেই একই ভুলের পুনরাবৃত্তি করল না বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন বাংলা দল। কেরলকে মাটি ধরিয়ে এই ম্যাচে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে বাংলা। শুরু থেকেই বাংলার হাতে ছিল ম্যাচের রাশ।

ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল কেরলই। প্রথম কোয়ার্টারে কেরলের ভিগনেশের শট বাঁচান বাংলার গোলরক্ষক রাজা বর্মন, প্রতিআক্রমণে এসে ম্যাচের ১৫ মিনিটে বাংলার হয়ে প্রথম গোলটি করেন রবি হাঁসদা। ম্যাচের ৩০ মিনিটে নর হরি শ্রেষ্ঠার ফ্রি-কিক কেরলের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে রিবাউন্ড শটে প্রথম গোল করে বাংলাকে দুই গোলের লিড এনে দেন নর হরি শ্রেষ্ঠা। বাংলা তৃতীয় গোলটি পায় ৪৪ মিনিটে। নর হরি শ্রেষ্ঠা প্রথমার্ধ শেষের আগে নিজের দ্বিতীয় গোল করে বাংলাকে এগিয়ে দেন ৩-০ গোলে। এর আগে ৪১ মিনিটে রবি হাঁসদার হেড বাঁচান কেরলের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন শ্রেষ্ঠা। ৪৯ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন তিনি। ৮৪ মিনিটে অমিত চক্রবর্তী গোল করে কেরলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। নর হরির পাস থেকে অমিত চক্রবর্তী গোল করে বাংলার পক্ষে স্কোর লাইন করেন ৫-০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+