শেষ মিনিটের থ্রিলার বার্নাব্যুতে, সিটিকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

শেষ মিনিটেও ছিটকে যাওয়ার সসম্ভাবনা ছিল রিয়াল মাদ্রিদের কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায় তারা। জ্বলে উঠল শেষ মিনিট ১২ মিনিটে। তাও এক গোল নয়। তিন তিনটে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল তারা। একে রাজকীয় প্রত্যাবর্তন বললেও ভুল হয় না।

শেষ মিনিটের থ্রিলার বার্নাব্যুতে, সিটিকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

কীভাবে ফিরে আসতে হয় তার নজির দেখাল তারা। ওই ১২ মিনিটের অসাধারণ পারফরম্যান্সে ম্যানচেস্টার সিটির বিদায় হয়ে গেক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ফাইনাল চলে গেল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডো ছাড়াও যে মাদ্রিদ মাদ্রিদেই আছে তা তারা প্রমাণ করে দিল।

বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল জিতল ৩-১ গোলে। প্রথম লেগে সিটির মাঠ এতিহাদ স্টেডিয়ামে তারা হেরেছিল ৪-৩ গোলে। হারলেও দুরন্ত পারফরম্যান্স করেছিল। তবে এটা মাদ্রিদ ফ্যানেরা জানত যে ওই এক গোলের পার্থক্য বার্নাব্যুতে কোনও সমস্যার কারণব হবে না।

তবে প্রথমে গোল খেয়ে যাওয়ায় পারথক্য দুই গোলের হয়ে যাওয়ায় চাপ হয়ে গিয়েছিল কিন্তু বলা হয় বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক বড় সময়, অর্থাৎ যে কোনও মুহূর্তেই গোল করে দিতে পারে রিয়াল। ঠিক সেটাই হল। শেষ ১২ মিনিটে একের পর এক গোল করে দুই লেগ মিলিয়ে ৬-৫ এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করে কার্লো আনচেলত্তির ছেলেরা।

ফাইনালে তারা মুখোমুখি হবে লিভারপুলের। আগামী ২৯ মে ফাইনালের ম্যাচটি হবে ফ্রান্সের প্যারিসে। এবার ঘটনা হল এবারে সেরা ফর্মে আছে বেঞ্জেমা , যিনি ফ্রান্সের প্লেয়ার। তিনি ফাইনাল খেলবেন নিজের ঘরের মাঠে। সেই অ্যাডভান্টেজ পাবে দলও। বেঞ্জেমা থাকায় বড় সাপোর্ট পাবে রিয়াল। সেটা তাদের ম্যাচে অনেকটা অ্যাডভান্টেজ দেবে তা বলা যেতেই পারে।

প্রসঙ্গত সেমির উত্তেজনায় ঠাসা ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ছিল। বিরতির পর ম্যাচের ৭৩তম মিনিটে সিটিকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। এমন সময়ের গোলে অনেকেই ভেবেছিলেন মাদ্রিদের যাত্রা শেষ হতে চলেছে। হল ঠিক উল্টো। ম্যাচের ৯০তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। খেলাকে অতিরক্ত সময়ে নিয়ে যেতে প্রয়োজন ছিল আরেকটি গোল।

পরের মিনিটেই দ্বিতীয় গোল করেন সেই রদ্রিগোই । আসে দুই লেগের সমতা। এরপর অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি। গোল করে ম্যাচ জেতান দুর্দান্ত ছন্দে থাকা করিম বেনজেমা। ফাইনালে চলে যায় রিয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+