চেলসিকে উড়িয়ে প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ী বার্সেলোনা

চেলসিকে উড়িয়ে প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ী বার্সেলোনা

চেলসিকে উড়িয়ে দিয়ে মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম খেতাবই জিতে ইতিহাস রচনা করল বার্সেলোনা। একই সঙ্গে স্পেনের প্রথম মহিলা দল হিসেবে ইউরোপের শীর্ষ স্তরের কোনও প্রতিযোগিতা জিতে নজিরও স্থাপন করল কাতালান ক্লাব। অন্যদিকে সমর্থকদের মনে প্রত্যাশা তৈরি করেও ফাইনালে কার্যত আত্মসমপর্ণই করল চেলসি।

চেলসিকে উড়িয়ে প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ী বার্সেলোনা

সুইডেনের গুটেনবার্গের গামলা উলেভি স্টেডিয়ামে মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। যে মোকাবিলায় প্রথম থেকেই পাল্লা ভারী থাকে বার্সেলোনার। ম্যাচের প্রথম মিনিট থেকেই স্প্যানিশ দলের আক্রমণ সামলাতে নাজেহাল হয়ে যায় চেলসির ডিফেন্স। শুরুতেই ভুল করে ফেলে ব্রিটিশ ক্লাব। মেলানি লেউপোলজের আত্মঘাতী গোলে ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে যায় চেলসি। কার্যত সেখান থেকে খেলা ধরে নেয় বার্সেলোনা।

এরপর ম্যাচ যত এগিয়েছে চেলসির রক্ষণভাগে তত চাপ বাড়িয়েছে স্প্যানিশ ক্লাব। অন্যদিকে প্রতি আক্রমণ নির্ভর রণনীতিতে বার্সাকে কব্জা করার মরিয়া চেষ্টা চালাতে থাকে চেলসিও। যদিও কাজের কাজটি করে যান বার্সার মহিলা ফুটবলাররা। ১৪ মিনিটে পেনাল্টি থেকে করা আলেক্সা পুটেলাসের গোলে ম্যাচে স্প্যানিশ ক্লাব আরও খানিকটা এগিয়ে যায়। ২০ এবং ৩৬ মিনিটে যথাক্রমে আইটানা বোনমাটি ও কারোলিন গ্রাহাম হানসেনের গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

প্রথমার্ধ শেষেই ৪-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় চেলসি। বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছেও কাজের কাজটি করতে পারেনি ব্রিটিশ ক্লাব। গোলমুখে মোট ১৭টি শট মারেন চেলসি দলের মহিলা ফুটবলাররা। পাঁচটি শট টার্গেটে রাখতে সক্ষম হলেও দুর্দান্ত দক্ষতায় সেগুলি আটকে দেন বার্সার গোলরক্ষক। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন স্প্যানিশ ক্লাবের রক্ষণভাগের ফুটবলাররাও। দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত বার্সেলোনা মহিলা দলের কোচ লিউইস কোর্টেস। বলেছেন, ইউরোপে আধিপত্য ধরে রাখাই তাঁদের লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+