ছন্দ বজায় রাখল বার্সেলোনা-চেলিস, চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবির পর ঘরোয়া লিগে ছন্দে ফিরল পিএসজি

ছন্দ বজায় রাখল বার্সেলোনা-চেলিস, চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবির পর ঘরোয়া লিগে ছন্দে ফিরল পিএসজি

জয়ের ছন্দ ধরে রাখল বার্সেলোনা। ইউরোপা লিগ এবং ঘরোয়া লিগ মিলিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত থাকল বার্সা। সোমবার ভারতীয় সময় গভীর রাতে লা লিগার ম্যাচে ওসাসুনার মুখোমুখি হয়েছিল কাতালান জায়েন্টরা। সেই ম্যাচে লিগ তালিকার একাদশ স্থানে থাকা ওসাসুনাকে ৪-০ গোলে পরাজিত করল জাভি'র দল।

ছন্দ বজায় রাখল বার্সেলোনা-চেলিস, চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবির পর ঘরোয়া লিগে ছন্দে ফিরল পিএসজি

বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন শেষ ম্যাচে অফ-কালার ফাকা ফেরান টোরেস। ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন টোরেস। প্রথম গোলের সাত মিনিটের মধ্যে ফের দ্বিতীয় গোল করে বার্সেলোনার পক্ষে লিডল ডবল করেন ২২ বছর বয়সী ফরওয়ার্ড। ওসমানে ডিমবেলের পাস থেকে গোল করে যান ম্যানচেস্টার সিটি'র প্রাক্তনী। ২৭ মিনিটের মাথায় ম্যাচের তৃতীয় গোলটি করেন আর্সেনালে কেরিয়ার শেষ হতে বসা পিয়েরে- এমেরিক আয়ুবামিয়ং। এই গোলের কারিগরও ডিমবেলে। তাঁর পাস থেকে গোলটি করে যান গ্যাবনের ফরওয়ার্ড।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার বিরুদ্ধে পাল্টা আক্রমণ তুলে এনে ম্যাচে ফেরার মতো রশদ নেই ওসাসুনার দলে। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা একটির বেশি গোল করতে না পারলেও আক্রমণ জারি ছিল একই রকম। তবে, এই অর্ধে কিছুটা ডিফেন্স গুছিয়ে ওঠার কারণে একটার বেশি গোল হজম করতে হয়নি। ৭৩ মিনিটে পেড্রির পরিবর্ত হিসেবে নামা রিকুই পুইগ বার্সের হয়ে চতুর্থ গোলটি করেন। এই ম্যাচে জয়ের ফলে ৫১ পয়েন্ট নিয়ে লা লিগা তৃতীয় স্থানে উঠে এল বার্সেলোনা।

অপর দিকে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও ঘরোয়া লিগে দাপট বজায় রাখল ইন্টার মিলন। সিরি এ-এর ম্যাচে গ্লেইসন ব্রিমারের ১২ মিনিটে করা গোলে টোরিনোরর বিরুদ্ধে পিছিয়ে পড়লেও ম্যাচের অন্তিম মুহূর্তে নিশ্চিত হার এড়িয়েছে ইন্টার মিলন। দ্বিতীর্ধের অ্যাডেড টাইমে অ্যালেক্সিস সাঞ্চেজের গোলে ম্যাচে সমতা ফেরায় ইন্টার। এই ম্যাচ ড্র করে ২৮ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৫৯। শীর্ষে থাকা এসি মিলনের থেকে এক ম্যাচ কম খেলে চার পয়েন্টে পিছিয়ে আছে এসি।

ইন্টারের মতোই চ্যাম্পিয়ন্স লিগে সফর শেষ হওয়া পিএসজি জয়ের ছন্দে ফিরেছে লিগা ওয়ানের ম্যাচে। বর্ডিয়ক্সকে ঘরের মাঠে ৩-০ গোলে পরাজিত করে পিএসজি। কিলিয়ান এমবাপে, নেইমার এবং লিওনার্দো প্যারেডেজ এই ম্যাচে গোলগুলি করেন। প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়েছে চেলসি। ম্যাচের অন্তিমলগ্নে ৮৯ মিনিটে চেলসির হয়ে একমাত্র গোলটি করেছেন কাই হাভার্টজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+