আইএসএলের সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান, বুমোস ও পেত্রাতোসের গোলে ওডিশা-বধ
আইএসএলের প্লে-অফে ওডিশা এফসিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। গোল করলেন হুগো বুমোস ও দিমিত্রি পেত্রাতোস।
আইএসএলের সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। বিবেকানন্দ যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ওডিশা এফসিকে ২-০ গোলে হারিয়ে। ম্যাচের আগেই সবুজ মেরুন শিবির প্রত্যয়ী ছিল ৯০ মিনিটের মধ্যে জয় ছিনিয়ে নিতে। সেটাই হলো। ৩৬ মিনিটে হুগো বুমোসের গোলে এগিয়ে যায় হুয়ান ফেরান্দোর দল। ৫৮ মিনিটে ব্যবধান বাড়ান দিমিত্রি পেত্রাতোস।

(ছবি- এফএসডিএল)
সেমিফাইনালে এটিকে মোহনবাগান খেলবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। সেমিফাইনালের প্রথম লেগের খেলাটি হবে বৃহস্পতিবার ৯ মার্চ হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে। এরপর ঘরের মাঠে সবুজ মেরুন সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি খেলবে সোমবার ১৩ মার্চ। আইএসএলের অপর সেমিফাইনালে মুখোমুখি হবে লিগ শিল্ডজয়ী মুম্বই সিটি এফসি ও বেঙ্গালুরু এফসি। আক্রমণ, প্রতি আক্রমণে শুরু থেকেই জমজমাট ছিল এদিনের ম্যাচটি। প্রথমদিকে বেশি বিপজ্জনক লাগছিল ওডিশা এফসিকেই। আশিক কুরুনিয়ান চোট পেয়ে মাঠের বাইরে যান ১১ মিনিটে। পরিবর্ত হিসেবে নামেন লিস্টন কোলাসো। তাতে সবুজ মেরুনের আক্রমণে ঝাঁঝ বাড়ে। বাঁদিক থেকে কয়েকটি ভালো আক্রমণ উঠে আসলেও অমরিন্দর সিংকে পরাস্ত করতে পারছিলেন না বাগানের ফুটবলাররা। মনবীর সিং, হুগো বুমোস ও দিমিত্রি পেত্রোতাসের বুদ্ধিদীপ্ত ফুটবলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান।
A quickly taken corner by #DimitriPetratos followed by @manvir_singh07's cheeky backheel and a sharp @adnan_hugo finish saw @atkmohunbaganfc take the lead! 🧠⚽#ATKMBOFC #HeroISL #HeroISLPlayoffs #LetsFootball #ATKMohunBagan #OdishaFC pic.twitter.com/jRxWVg8njn
— Indian Super League (@IndSuperLeague) March 4, 2023
বুমোসের গোলে পিছিয়ে পড়ার পর চেষ্টা চালাতে থাকে ওডিশা। তবে বাগানের রক্ষণ ছিল জমাট। ৫৬ মিনিটে তিনটি পরিবর্তন আনেন ওডিশা এফসির কোচ। যদিও এর মিনিট দুয়েক পরেই গোল করে ব্যবধান বাড়ান দিমিত্রি পেত্রাতোস। কার্ল ম্যাকহিউ বলের দখল নেওয়ার পর তা বাড়ান হুগো বুমোসকে লক্ষ্য করে। বুমোস কিছুটা গিয়ে ফের ম্যাকহিউকে বল বাড়ান, তাঁর থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে জড়ান পেত্রাতোস।
#DimiPetratos gives @atkmohunbaganfc a 2️⃣-goal lead with a fine strike
— Indian Super League (@IndSuperLeague) March 4, 2023
Watch the #ATKMBOFC game on @StarSportsIndia, @DisneyPlusHS: https://t.co/KFC7KGMD2c and @OfficialJioTV
Live Updates: https://t.co/LoErj3x4jB#HeroISL #HeroISLPlayoffs #LetsFootball #ATKMohunBagan #OdishaFC pic.twitter.com/H4jkrgWv8d
৬১ মিনিটে সকলের উদ্বেগ বাড়ে বিশাল কাইথের চোটে। তিনি মাঠে লুটিয়ে পড়ায় দুই দলের ফুটবলাররাই মেডিক্যাল টিম ডাকেন। অ্যাম্বুল্যান্স চলে আসে। ফেরান্দোও দৌড়ে মাঠে চলে যান। সমর্থকদের চোখে-মুখেও তখন উদ্বেগ। কয়েক মিনিট পর অ্যাম্বুল্যান্স বেরিয়ে যায়। মেলে কিছুটা স্বস্তি। বিশাল উঠে দাঁড়ান। কনকাসনের সমস্যার আশঙ্কা করা হলেও বাগান গোলরক্ষক বোঝাতে থাকেন তিনি ভালোই আছেন। যদিও কোনও ঝুঁকি না নিয়ে আর্শ শেখকে দুর্গ আগলাতে নামানো হয়। এরপর যদিও আর কোনও গোল হজম করতে হয়নি বাগানকে। শেষ অবধি গোলের ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে সবুজ মেরুন। কয়েকটি গোলের ভালো সুযোগ তৈরিও হয়েছিল। এবারের আইএসএলে প্রথম সাক্ষাতে অ্যাওয়ে ম্যাচে ওডিশা এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল এটিকে মোহনবাগান। তবে ঘরের মাঠে ফিরতি ম্যাচে ওডিশাকে হারিয়েছিল সবুজ মেরুন।












Click it and Unblock the Notifications