আইএসএল সেমিফাইনালে নিজামের শহরে প্রতিপক্ষ হায়দরাবাদ, গতবারের ভুল চাইছে না এটিকে মোহনবাগান

আইএসএলের সেমিফাইনালে কাল হায়দরাবাদে এটিকে মোহনবাগান নামছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। গতবারের পুনরাবৃত্তি চাইছে না সবুজ মেরুন।

আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে লিগ শিল্ডজয়ী মুম্বই সিটি এফসিকে হারিয়ে চমক দিয়েছে বেঙ্গালুরু এফসি। কাল দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে হায়দরাবাদে এটিকে মোহনবাগান খেলতে নামছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। জয় ছাড়া কিছুই ভাবছে না সবুজ মেরুন শিবির।

আইএসএলের দ্বিতীয় সেমিফাইনাল

আইএসএলের দ্বিতীয় সেমিফাইনাল

গত মরশুমের আইএসএলে এই হায়দরাবাদ এফসির কাছে হেরে গিয়েই শেষ হয়ে যায় এটিকে মোহনবাগানের ফাইনালে ওঠার স্বপ্ন। প্রথম লেগে সবুজ মেরুন পরাস্ত হয়েছিল ১-৩ গোলে। ফলে ফাইনালে যেতে দরকার ছিল অন্তত তিন গোলে জয়। একাধিক সুযোগ নষ্ট করার জেরে সেটা আর সম্ভব হয়নি। সেই ভুলের পুনরাবৃত্তি এবার যাতে না হয় সে ব্যাপারে সতর্ক সবুজ মেরুন। চলতি আইএসএলে প্রথম সাক্ষাতে ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে হারিয়েছিল এটিকে মোহনবাগান। যদিও অ্যাওয়ে ম্যাচে গত মাসে হায়দরাবাদের কাছে ০-১ গোলে পরাস্ত হয় হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণাধীন দল।

গতবারের ভুল নয়

গতবারের ভুল নয়

হায়দরাবাদ রওনা হওয়ার আগে আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো বলেন, ১৮০ মিনিট নিজেদের পরিকল্পনা যথাযথ রেখে ছোটখাটো বিষয়গুলিকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যা সহজ কাজ নয়। তবে কালকের ম্যাচ জিতলেই তো ফাইনালে ওঠা যাবে না। গতবার প্রথম লেগে ১-৩ গোলে হেরে যাওয়ার পর দ্বিতীয় লেগে এক গোলে জেতাটা ছিল বেশ কঠিন। ফলে প্রথম লেগেই নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে হবে। প্রথম লেগটা ভালোভাবে কাটলেই ফাইনালে ওঠা সহজ হবে। গোড়ালির চোটের কারণে কালকের ম্যাচে আশিক কুরুনিয়ান অনিশ্চিত। কোচের কথায়, চোট-আঘাত হতেই পারে। কার্ড সমস্যা থাকতে পারে। এ সব নিয়েই চলতে হয়। দলে ২৫ জন ফুটবলার রয়েছেন। কেউ না পারলে অন্য কেউ খেলে দেবেন। আশিকের চোটটা গুরুতর। যে ট্যাকলটি ওঁকে করা হয়েছিল তা হতাশাজনক।

সেটপিসে উন্নতি

সেটপিসে উন্নতি

সেটপিসে দুর্বলতা প্রকট হচ্ছে বারবার। এ প্রসঙ্গে ফেরান্দো বলেন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে স্লাভকো ও ওডিশার বিরুদ্ধে বুমোসের গোল কিন্তু সেটপিস থেকেই হয়েছে। আগের তুলনায় এই বিভাগে উন্নতি হয়েছে, আমরা ভালো করছি। অতীতে কী হয়েছে তা মাথায় না রেখে নতুনভাবে ঝাঁপাতে চাইছেন ফেরান্দো। যেহেতু হায়দরাবাদও ফাইনালে উঠতে চাইবে তাই তাদেরও সমীহই করছেন। চোট পাওয়ার ঝুঁকি, প্রতিপক্ষের ফুটবলারদের নিয়ে না ভেবে নিজের দলের ফোকাস ঠিক রাখার উপরই জোর দিচ্ছেন ফেরান্দো।

আত্নবিশ্বাসী বুমোস

আত্নবিশ্বাসী বুমোস

হুগো বুমোস বলেন, গতবার আমরা প্রথম ম্যাচে ভালো খেলতে পারিনি। তবে দ্বিতীয় ম্যাচে আমরা আধিপত্য নিয়েই খেলেছিলাম। প্রচুর সুযোগ নষ্ট হয়। একটি গোল করতে পেরেছিলাম। আশা করি, প্রথম লেগে ভালোই খেলব। তবে প্রতিপক্ষও বেশ ভালো। ওদের হারানোটা সহজ হবে না। বুমোস আরও বলেন, আমি যখনই মাঠে নামি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। কখনও সফল হই, কখনও হই না। পরের দুটি ম্যাচেও নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করব। যা সারা মরশুম ধরেই করে এসেছি। চোট-আঘাত সামলেও যেটুকু মাঠে থেকেছি ১০০ শতাংশই দিয়েছি।

(ছবি- এফএসডিএল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+