বিশালের সেভ আইএসএল ফাইনালে পৌঁছে দিল এটিকে মোহনবাগানকে, গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদের বিদায়

আইএসএলের ফাইনালে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগান। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসিকে পরাস্ত করল হুয়ান ফেরান্দোর দল। বিশাল কাইথ জাভিয়ের সিভেরিওর শট রুখে দেন। গতবার সবুজ মেরুনকে হারিয়ে ফাইনালে উঠেছিল হায়দরাবাদ। ফলে মধুর প্রতিশোধ বাগানের।

মধুর প্রতিশোধ

মধুর প্রতিশোধ

হায়দরাবাদে প্রথম লেগের খেলাটি শেষ হয়েছিল গোলশূন্যভাবে। নিজেদের ঘরের মাঠে ৯০ মিনিটেই জয় ছিনিয়ে নিতে চেয়েছিলেন হুয়ান ফেরান্দো। যদিও এদিনও ৯০ মিনিট গোলশূন্য থাকার পর কোনও দল অতিরিক্ত সময়েও গোল পায়নি। খেলা গড়ায় টাইব্রেকারে। গতকালের মতো এদিন অবশ্য সাডেন ডেথ অবধি ফয়সালার জন্য অপেক্ষা করতে হয়নি।

সিভেরিওর শট রুখলেন বিশাল

সিভেরিওর শট রুখলেন বিশাল

হায়দরাবাদ এফসি টস জিতে পেনাল্টি শ্যুটআউটে প্রথম শট মারার বিষয়টি সুনিশ্চিত করে ফেলে। জোয়াও ভিক্টর গোল করেন। এরপর দিমিত্রি পেত্রাতসের গোলে ১-১ করে ফেলে এটিকে মোহনবাগান। এর পরের শটটি নিতে গিয়েছিলেন জাভিয়ের সিভেরিও। শট রুখে দেন সোনার গ্লাভ পাওয়া গোলকিপার বিশাল কাইথ। ফেডেরিকো গ্যায়েগো (Federico Gallego) বাগানকে ২-১-এ এগিয়ে দেন।

ওগবেচের মিস

হায়দরাবাদ এফসির হয়ে পরের শটটি নিতে যান বার্থোলোমিউ ওগবেচে। কিন্তু তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। মনবীর সিং বল জালে জড়াতে কোনও ভুল করেননি। এটিকে মোহনবাগান এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। রোহিত দানু গোল করে টিকিয়ে রাখেন হায়দরাবাদ এফসিকে।

হ্যামিলের গোল অধরা, জেতালেন প্রীতম

হ্যামিলের গোল অধরা, জেতালেন প্রীতম

৩-২ ব্যবধানে এগিয়ে থাকা এটিকে মোহনবাগানের হয়ে চতুর্থ শট নিতে গিয়ে বল বাইরে মেরে বসেন ব্রেন্ডন হ্যামিল। হায়দরাবাদের রঙ্গন সিং গোল করে ৩-৩ করেন। অবশেষে শেষ শটটি নিতে গিয়ে প্রীতম কোটাল দুরন্ত শটে নিজামের শহরের গোলকিপারকে পরাস্ত করতেই ফাইনালে পৌঁছে যায় এটিকে মোহনবাগান।

ফাইনালে বাগানের সামনে বেঙ্গালুরু

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এদিন ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে গোল করতে না পারলেও ফেরান্দোর দল প্রশংসনীয় ফুটবল খেলেছে। আক্রমণভাগ যেমন বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে, তেমনই জমাট ছিল রক্ষণ। এবার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলকে ফাইনালের দৌড় থেকে ছিটকে দিয়েছে চারে থাকা বেঙ্গালুরু এফসি। এটিকে মোহনবাগান ছিল তিনে, হায়দরাবাদ দুইয়ে। ১৮ মার্চ আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।

চ্যাম্পিয়ন হওয়ার খতিয়ান

চ্যাম্পিয়ন হওয়ার খতিয়ান

২০১৪, ২০১৬ ও ২০১৯-২০-তে এটিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। এটিকে মোহনবাগান ২০২০-২১ মরশুমে রানার-আপ হয়েছিল। সেবার পরাস্ত হয়েছিল মুম্বই সিটি এফসির কাছে। বেঙ্গালুরু এফসি ২০১৮-১৯ মরশুমে আইএসএল জেতে। তার আগের মরশুমে রানার-আপ হয়েছিল তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+