জয়ে ফিরল এটিকে, দুই ভারতীয়র গোলে গোয়াকে হারিয়ে পৌঁছে গেল লিগ টেবিলের শীর্ষে

কোচ আন্তেনিও হাবাস ছিলেন না রিজার্ভ বেঞ্চে। ছিলে্ন না রয় কৃষ্ণার জুটি ডেভিড উইলিয়ামস। তবু জয় আটকাল না এটিকের।

কোচ আন্তেনিও হাবাস ছিলেন না রিজার্ভ বেঞ্চে। ছিলে্ন না রয় কৃষ্ণার জুটি ডেভিড উইলিয়ামস। তবু জয় আটকাল না এটিকের। একদিন আগেই শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের সঙ্গে গাঁচছড়া বাঁধার ঘোষণা হয়েছে। তারপরের ম্যাচেই গোয়াকে হারিয়ে সুবিধাজনক জায়গায় চলে গেল অ্যাটলেটিকো ডি কলকাতা।

দুই ভারতীয়র গোলে গোয়াকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে এটিকে

গোয়ার বিরুদ্ধে ম্যাচ জিতলেই এটিকে চলে যাবে আইএসএলের এক নম্বরে। এই ম্যাচের আগে পর্যন্ত গোয়া লিগ টেবিলে এক নম্বরে ছিল ২৪ পয়েন্ট নিয়ে। এটিকে ছিল তিন নম্বরে। গোয়াকে হারালেই এক লাফে শীর্ষে ওঠার হাতছানি ছিল হাবাসের দলের সামনে।

সেই সুযোগ কাজে লাগাতে তাই বদ্ধপরিকর এটিকে। প্রথম থেকেই অঙ্ক ষে খেলা শুরু করেছিল এটিকে। বাড়তি ঝুঁকি না নিয়ে ডিফেন্সিভ ফুটবলে জোর দিয়েছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজি। রক্ষণ সামলে আক্রমণে ওঠার পরিকল্পনা নিয়ে খেলা শুরু করে তারা। প্রথমার্ধে কোনও পক্ষই গোল করতে পারেনি।

কলকাতা লিড পায় ম্যাচের ৪৭ মিনিটে। প্রীতম কোটালের গোলে এগিয়ে যায় এটিকে। তারপর আরও ডিফেন্সিভ হয়ে যায় এটিকে। মুহূর্মুহূ আক্রমণ আছড়ে পড়তে থাকে এটিকের রক্ষণে। তবে এটিকে গোররক্ষকের বিশ্বস্ত হাত বারবার বাঁচিয়ে দেয় কলকাতাকে।

ফলে ম্যাচে সমতা ফেরানোর জন্য গোলের দিশা খুঁজে পায়নি গোয়া। এরই মধ্যে ৮০ মিনিটের মাথায় ফাঁকা গোল বল ঠেলতে ব্যর্থ হয় এটিকে। ওই গোল হয়ে গেলে এটিকের জয় প্রায় নিশ্চিত হয়ে যেত তখনই। তবে ৮৮ মিনিটে মাথায় এটিকের পক্ষে আর গোল করতে ভুল করেননি জয়েশ রানে। গোয়াকে হারিয়ে শীর্ষে পৌঁছে যায় এটিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+