আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ফের শীর্ষে এটিকে

আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ফের শীর্ষে এটিকে

একাধিক সুযোগ নষ্ট করেও বলবন্ত সিং-র শেষ মুহূর্তের গোলে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারাল এটিকে। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে অবস্থান করছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড।

আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ফের শীর্ষে এটিকে

সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে এটিকে। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন রয় কৃষ্ণরা। সেই সময় একাধিক গোলের সুযোগও নষ্ট করে কলকাতার দল। সোসাইরাজের জোরালো শট গোললাইন থেকে ফিরে এলে আপসোস করতে দেখা যায় গ্যালারিতে বসে থাকা এটিকে-র শাস্তিপ্রাপ্ত কোচ আন্টোনিও লোপেজ হাবাসকে। অন্যদিকে প্রথমার্ধে নর্থইস্ট ইউনাইটেডের খেলাতেও সেই ঝাঁঝ চোখে পড়েনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে ঝাঁঝ বাড়ালেও গোল পেতে ব্যর্থ হয় এটিকে। একাধিকবার গোলের কাছে গিয়েও ফিরে হয় রয় কৃষ্ণ, উইলিয়ামস, সোসাইরাজদের। খেলার নব্বই তম মিনিটে পরিবর্ত হিসেবে অভিজ্ঞ বলবন্ত সিং-কে নামিয়ে মাস্টার স্ট্রোক দেয় এটিকে। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে জাভি হার্নান্ডেজের বাঁক খাওয়া কর্নারে মাথা ছুঁয়ে এটিকে-র জয় নিশ্চিত করেন পাঞ্জাব তনয়।

With almost the last action of the match, @ATKFC sealed the 3⃣ points that sent them back to the 🔝 of the #HeroISL standings!

Check out the #ISLRecap of #ATKNEU 📺

Full highlights 👉 https://t.co/ftlcm0izDu#LetsFootball pic.twitter.com/Ni2a4RlnNU
— Indian Super League (@IndSuperLeague) January 27, 2020

এই জয়ের পর কিছুটা স্বস্তি পেয়েছেন এটিকে কোচ আন্টোনিও লোপেজ হাবাসের দল। যদিও দলের ফুটবলারদের সুযোগ নষ্টের বহর তিনি মেনে নিতে পারছেন না বলেই সাফ জানিয়েছেন এটিকে কোচ। কাল বা বুধবার সন্ধ্যায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে এফসি গোয়া। ১৪ ম্যাচ ২৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া। সম পরিমাণ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে ওড়িশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+