Asian Games 2023: সুনীলদের রেখেই এশিয়া কাপের দল, বাংলা থেকে সুযোগ পেলেন কারা?
জল্পনার অবসান। সুনীল-গুরপ্রীতদের রেখেই এশিয়ান গেমসের টিম ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এশিয়ান গেমসের আয়োজকদের ভারতীয় দলের ফুটবলারদের যে তালিকা পাঠানো হয়েছিল তাতে নাম ছিল না এই তিন সিনিয়ার ফুটবলারের। যা নিয়ে নতুন করে তৈরি হয়েছিল জটিলতা।কিন্তু মঙ্গলবার দল ঘোষণায় দেখা গেল তিন সিনিয়রের নাম রয়েছে।
এশিয়ান গেমসে সুনীলদের পাঠানো নিয়ে সংশয় দেখা গিয়েছিল। ফিফা ক্রম তালিকায় ৯৯তম স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ১৮ নম্বরে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, দলগত বিভাগে প্রথম আটে না থাকলে ছাড়পত্র দেওয়া হয় না। কিন্তু ক্রীড়ামন্ত্রক নিয়মে সামান্য বদল করেছে সুনীলদের জন্য।

এই প্রতিযোগিতায় ছেলেদের ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল পাঠানো হয়। কিন্তু তিন জন সিনিয়র ফুটবলার পাঠানোর অনুমতি থাকে। সেই মতোই তিন জন সিনিয়র ফুটবলারকে দলে রাখা হয়েছে।
২০২৩ সালের এশিয়ান গেমসে গ্রুপ 'এ'-তে আছে ভারতীয় পুরুষ ফুটবল দল।সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ চিন, বাংলাদেশ, মায়ানমার। ভারতীয় মহিলা দল রয়েছে গ্রুপ 'বি'-তে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড।ভারত অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে।২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের আসর বসছে চিনে।
🚨 #𝟷𝟿𝚝𝚑𝙰𝚜𝚒𝚊𝚗𝙶𝚊𝚖𝚎𝚜 🇮🇳 𝙼𝚎𝚗’𝚜 𝚂𝚚𝚞𝚊𝚍 𝙰𝚗𝚗𝚘𝚞𝚗𝚌𝚎𝚍 🚨
— Indian Football Team (@IndianFootball) August 1, 2023
More details 👉🏽 https://t.co/VzlDYo5P6S#IndianFootball ⚽️ pic.twitter.com/ip9Ylh0QKS
ভারতীয় ফুটবল দলঃ গোলরক্ষক: গুরপ্রীত সিংহ সান্ধু, গুরমীত সিংহ, ধীরাজ সিংহ।
ডিফেন্ডার: সন্দেশ জিঙ্ঘান, আনোয়ার আলি, নরেন্দ্র গহলৌত, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, রোশন সিংহ, আশিস রাই।
মিডফিল্ডার: জিকসন সিংহ, সুরেশ সিংহ, লালেনমাওয়াইয়া রালতে, অমরজিত্ সিংহ কিয়াম, রাহুল কান্নোলি প্রবীণ, মহেশ সিংহ নাওরেম।
ফরোয়ার্ড: অনিকেত যাদব, বিক্রম প্রতাপ সিংহ, রোহিত দানু, শিব শক্তি নারায়ণন, রহিম আলি, সুনীল ছেত্রী।












Click it and Unblock the Notifications