Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: ছাত্রদের এশিয়াডে পাঠাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হেডস্যার স্টিমাচ

সরকারি নিয়মের ফাঁসে আটকে ভারতীয় দলের এশিয়ান গেমসে অংশগ্রহণ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নিয়ম অনুসারে, সেরা ৮ দলের মধ্যে থাকলে তবেই এশিয়ান গেমসে দল পাঠানো যাবে। কিন্তু ভারতীয় ফুটবল দল এখনও এশিয়ার সেরা আট দলের মধ্যে নেই। ফলে ২০১৮ সালের পর চলতি বছরেও এশিয়াডের মঞ্চে দেখা যাবে না ব্লু ব্রিগেডের সদস্যদের।

এই পরিস্থিতিতে আসরে নামলেন ভারতীয় ফুটবল দলের হেডকোচ ইগর স্টিমাচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে এশিয়াডে খেলার আবেদন করলেন টিম ইন্ডিয়ার হেডস্যার। সোমবার একটি টুইট করেছেন স্টিমাচ। সেখানেই কেন্দ্রীয় সরকারের কাছে দলকে এশিয়াডে অংশগ্রহণ করতে দেওয়ার অনুমতি চেয়েছেন।

স্টিমাচ

সমাজ মাধ্যমে ভারতীয় দলের হেড কোচ লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে আমি অনুরোধ করছি আমাদের ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার অনুমতি প্রদানের জন্য। আমরা আমাদের দেশ এবং জাতীয় পতাকার জন্য লড়াই করব।'

ভারত

চলতি বছরে এখনও পর্যন্ত তিনটি ট্রফি জিতেছেন ভারত। মার্চে ত্রিদেশীয় কাপের পর জুন মাসে আন্তঃমহাদেশীয় কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এমনকি চলতি মাসে সাফ কাপও ঘরে তুলেছে ইগর স্টিমাচের দল। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী ২টি প্রতিযোগিতাতেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতীয় দলের এই পারফরম্যান্সের তথ্যও তুলে ধরেছেন ইগর স্টিমাচ।

কোচ হিসাবে আমার মনে হয়েছে বিষয়টা আপনাকে জানানো উচিত। ক্রীড়ামন্ত্রক থেকে বলা হচ্ছে আমাদের ক্রমতালিকার কথা কিন্তু অন্যান্য অনেক অংশগ্রহণকারী দলের চেয়ে আমাদের ক্রমতালিকা ভাল। ইতিহাস এ-ও বলে যে, ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল সেরাদের বিরুদ্ধে ভাল খেলে।'


এমনকি সম্প্রতি ফ্রান্স সফরে এমবাপের ভারতের জনপ্রিয়তার কথাও উল্লেখ করেছিলেন মোদী। নিজের টুইট বার্তায় সেই কথাও উল্লেখ করেছেন স্টিমাচ। ভারতীয় ফুটবল সংস্থা পরিকল্পনা করেছিল, আসন্ন এশিয়ান গেমসে দল পাঠানো হবে। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এশিয়ান গেমস। তার আগে থাইল্যান্ডে কিংস কাপে খেলবে ভারতীয় দল (৭-১০ সেপ্টেম্বর)।

দিনদুয়েক আগেই জানা গিয়েছিল, শর্ত না মেলায় এ বারের এশিয়ান গেমসে খেলা হচ্ছে না ভারতের। নিয়মের গেরোয় ফেঁসেছে ভারতীয় টিম। এবার আসরে নামলেন দলেরই হেডকোচ।

ভারত

মোদীর কাছে ক্রোয়েশিয়ান কোচের আবেদন, 'আমি আপনাদের জানাতে চাই যে, ২০১৭-র অনূর্ধ্ব ১৭ দল অনূর্ধ্ব ২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দারুণ খেলেছিল। কিন্তু এই প্রতিভাবান দল এশিয়ান গেমসে খেলা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে এদের এশিয়ান গেমসে অংশ নেওয়া খুব প্রয়োজন। ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে আমার মনে হয় আপনাদের এই বিষয়টি জানা দরকার, যাতে আপনারা ভারতীয় দলকে এবিষয়ে সাহায্য করতে পারেন।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+