ইউরোপা লিগ থেকে ছিটকে গেল আর্সেনাল, ম্যান ইউ-র ৫ গোল

ইউরোপা লিগ থেকে ছিটকে গেল আর্সেনাল, ম্যান ইউ-র ৫ গোল

অলিম্পিয়াকোসের কাছে হেরে ইউরোপা লিগ থেকে ছিটকে গেল আর্সেনাল। প্রিমিয়ার লিগের ব্যাডপ্যাচ এখানেও অব্যাহত। যদিও একই টুর্নামেন্টে ক্লাব ব্রুগে-কে বড় ব্যবধানে হারিয়েছে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের পরের রাউন্ডে পৌঁছে গেল তারা।

আর্সেনালের হার

আর্সেনালের হার

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অলিম্পিয়াকোসের বিরুদ্ধে ইউরোপা লিগ রাউন্ড অফ থার্টি টু-র দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে নেমেছিল আর্সেনাল। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, ম্য়াচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে গোল দিয়ে অলিম্পিয়াকোসকে এগিয়ে দেন পাপে আবোউ সিসে। এক্সট্রা টাইমে (১১৩ মিনিট) গোল শোধ দেন আর্সেনালের এমেরিক। ছয় মিনিট পর ইউসুফ এল-আরবির গোলে ফের এগিয়ে যায় অলিম্পিয়াকোস। ২-১ গোলের ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

আর্সেনালের বিদায়

আর্সেনালের বিদায়

প্রথম লেগে অলিম্পিয়াকোসকে তাদেরই মাটিতে ১-০ গোলে হারিয়েছিল আর্সেনাল। দ্বিতীয় লেগে ২-১ গোলে হেরে যাওয়ায় অ্যাওয়ে ম্যাচের অ্যাডভান্টেজে গার্নাসদের টেক্কা দিল অলিম্পিয়াকোস। প্রতিযোগিতার বাইরে চলে গেল আর্সেনাল।

ম্যাঞ্চেস্টারের দুর্দান্ত জয়

ম্যাঞ্চেস্টারের দুর্দান্ত জয়

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগ রাউন্ড অফ থার্টি টু-র দ্বিতীয় লেগের ম্যাচে ক্লাব ব্রুগে-কে ৫-০ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ২২ মিনিটে এক ফুটবলার লাল কার্ড দেখায় বাকি ম্যাচ ১০ জনে খেলতে হয় ক্লাব ব্রুগে-কে। তার ফায়দা নেয় ম্যান ইউ। ২৭ মিনিটে পেনাল্টি থেকে হোম টিমের হয়ে প্রথম গোল দেন ব্রুনো ফার্নান্ডেজ। ৩৪ ও ৪১ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে গোলের ব্যবধান বাড়ান যথাক্রমে ওডিওন লাঘালো ও স্কট ম্যাকটমিনে। ৮২ ও ম্যাচের শেষ মুহূর্তে গোল দিয়ে হোম টিমের জয় নিশ্চিত করেন ফ্রেড।

জিতল ইন্টার

জিতল ইন্টার

উরোপা লিগ রাউন্ড অফ থার্টি টু-র দ্বিতীয় লেগের ম্যাচে লুডোগোরেটসকে ২-১ গোলে হারিয়ে দেয় ইন্টার মিলান। ইতালিয় ক্লাবের হয়ে গোল দেন ক্রিশ্চিয়ানো ব্রিগাহি ও রোমেলু লুকাকু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+