কী ভাবে রুশ সুন্দরীদের সামলাবেন, মেসি-হিগুয়েনদের টিপস আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের

যে সমস্ত সাংবাদিক, ফুটবলার এবং কোচেরা আর্জেন্টিনা থেকে রাশিয়া যাচ্ছেন তাদের একটি করে পাতলা বই দেওয়া হয়েছে।

আর কয়েক দিনের অপেক্ষা তার পরই শুরু হতে চলেছে বিশ্ব ফুটবলের সব থেকে গ্ল্যামারাস টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ ২০১৮।

কী ভাবে রুশ সুন্দরীদের সামলাবেন, মেসি-হিগুয়েনদের টিপস আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের

আগামী মাসে রাশিয়াতে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার আঁচে গা সেঁকতে শুরু করেছে ফুটবল মহল। উত্তেজনার পারদও চড়ছে তড়তড়িয়ে। এই পরিস্থিতিতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পেশ করা এক হাতপুস্তিকা বিতর্কের সৃষ্টি করেছে গোটা বিশ্বে।

যে সমস্ত সাংবাদিক, ফুটবলার এবং কোচেরা আর্জেন্টিনা থেকে রাশিয়া যাচ্ছেন তাদের একটি করে পাতলা বই দেওয়া হয়েছে। আপেক্ষিক ভাবে সেই বইকে আর পাঁচটি বইয়ের মতো মনে হলেও তার মধ্যে যা লেখা রয়েছে তা চোখ কপালে তুলে দেওয়ার সমান।

সেই বইয়ের একটি অধ্যায় বর্ণণা করা হয়েছে কী ভাবে বিশ্বকাপ চলাকালীন রুশ যুবতীদের মন জয় করতে হবে এবং তাঁদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।

এর উপায় হিসেবে লেখা রয়েছে, 'রাশিয়ার তরুণী বা যুবতীদের হৃদয় জয় করতে হলে প্রথমে নিজেকে পরিস্কার রাখতে হবে, সুগন্ধী ব্যবহার করতে হবে এবং পাশাপাশি ভাল পোষাক পরতে হবে।'

পাশাপাশি কথা বলার ক্ষেত্রেও অনেকটা সচেতন হওয়ার কথা বলা আছে। বলা হয়েছে, 'এমন ভাবে কোনও রুশ যুবতীর সঙ্গে কথা বলতে হবে যাতে সেই যুবতী মনে করে তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Argentina FA puts out World Cup manual with chapter on picking up Russian women: <a href="https://t.co/UrUMmtiHZG">https://t.co/UrUMmtiHZG</a> <a href="https://t.co/XIrQbFrVid">pic.twitter.com/XIrQbFrVid</a></p>— Deadspin (@Deadspin) <a href="https://twitter.com/Deadspin/status/996756189626105856?ref_src=twsrc%5Etfw">May 16, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

বইটিতে আরও লেখা রয়েছে, 'রুশ মহিলারা অত্যন্ত সুন্দরী, তাই অধিকাংশ পুরুষইব চায় তাঁদের সঙ্গে সহবাসে লিপ্ত হতে। তবে, প্রথমেই বোকার মতো যৌনতা নিয়ে প্রশ্ন বা আলোচণা করা, রুশ মহিলাদের সঙ্গে ঠিক নয়। কারণ যৌনতা বিষয়ে নিয়ে প্রথমেই কারোর সঙ্গে কথা বলতে পচ্ছন্দ করেন না রুশ সুন্দরীরা। তাঁদের কাছে যৌনতা অন্যান্য মেয়েদের মতোই খুবই গোপনীয় এবং ব্যক্তিগত।'

পাশাপাশি ওই পুস্তিকার আরও সংযোজন, 'সাধারণত গম্ভীর বিষয় নিয়ে রুশ মহিলারা আলোচণা করতে বেশি পছন্দ করলেও এমন অনেক মহিলাকে পাওয়া যাবে যারা মস্করা এবং ঠাট্টাও বেশ ভালবাসেন। এই ধরণের মহিলাদের সঙ্গে সহজে সম্পর্ক গড়ে তোলা সম্ভব।'

আর একের পর এক এই ধরণের উপেদশই এখন মাথা ব্যথার কারণ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের। সোশ্যাল মিডিয়ায় বইটির এই পর্বকে ঝড় বয়ে যাওয়ার পরই ড্যামেজ কন্ট্রোট করতে এই অধ্যায়টিকে বাদ দেওয়া হয়েছে বইটি থেকে। কিন্তু অদ্ভূতভাবে কেন বইটিতে এই ধরণের উপদেশের অন্তরভুক্তি করা হল সে বিষয়ে কোনও সঠিক জবাব দিতে পারেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+