মেসিকে ছাড়া জার্মানির বিরুদ্ধে ড্র করল আর্জেন্তিনা

ফ্রেন্ডলি ম্যাচে জার্মানির বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র করল আর্জেন্তিনা। মেসিকে ছাড়া এই ম্যাচে নেমে শুরুতে অবশ্য চাপে পরে যায় নীল জার্সিধারীরা। ম্যাচের প্রথমার্ধের জোড়া গোলে এগিয়ে যায় জার্মানি।

ফ্রেন্ডলি ম্যাচে জার্মানির বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র করল আর্জেন্তিনা। মেসিকে ছাড়া এই ম্যাচে নেমে শুরুতে অবশ্য চাপে পরে যায় নীল জার্সিধারীরা।

মেসিকে ছাড়া জার্মানির বিরুদ্ধে ড্র করল আর্জেন্তিনা

ম্যাচের প্রথমার্ধের জোড়া গোলে এগিয়ে যায় জার্মানি। ১৫ মিনিটে সার্গের গোলের লি়ড নেয় জার্মানি। বক্সের মধ্যে জটলা থেকে আর্জেন্তিনার জালে বল ঠেলে দিয়ে জার্মানিকে এগিয়ে দেয় সার্গ। এরপর ২২ মিনিটে স্কোরলাইন ২-০ করে দেন কাই হাভার্জ।সার্গের ঠিকানা লেখা পাস থেকে পা ঠেকিয়ে গোল করেন কাই। প্রথমার্ধে ০-২ পিছিয়ে থেকে মাঠ ছাড়ে আর্জেন্তিনা।

দ্বিতীয়ার্ধে এরপর আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে ম্যাচে ফেরে আর্জেন্তিনা। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে মাপা হেডে গেল করে যান লুকাস আলারিও'র। ৮৫ মিনিটে এরপর ১-২ পিছিয়ে থাকা অবস্থায় লুকাস ওক্যামপোসের গোলে সমতায় ফেরে আর্জেন্তিনা।

#SelecciónMayor Mejores postales 📸 del partido ante @DFB_Team 🇩🇪 en #Dortmund. pic.twitter.com/vGgVmMOuNq
— Selección Argentina 🇦🇷 (@Argentina) October 9, 2019

প্রসঙ্গত আন্তর্জাতিক ফুটবল থেকে এই মুহূর্তে ৩ মাসের নির্বাসনে রয়েছেন মেসি। কোপা আমেরিকার টুর্নামেন্টের পর, ব্রাজিলকে ট্রফি পাইয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি। সেই নিয়ে কনমেবলের কোপের মুখে পড়েন মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে তাঁকে তিন মাসের নির্বাসন করে কনমেবল স্পোর্টস অ্যাসোসিয়েশন। সেই কারণেই জার্মানির বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচে দলে ছিলেন না লিও।

অন্যদিকে আজ সেনেগালের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ব্রাজিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+