নাৎসি স্যালুটের খেসারত, চুক্তিছেদ করল দল, ১৫ বছরের তরুণ ড্রাইভারের বিরুদ্ধে তদন্তে নামল আন্তর্জাতিক ফেডারেশন
নাৎসি স্যালুটের খেসারত, চুক্তিছেদ করল দল, ১৫ বছরের তরুণ ড্রাইভারের বিরুদ্ধে তদন্তে নামল আন্তর্জাতিক ফেডারেশন
রেসে জেতার পর নাৎসি স্যালুট দেওয়ায় তরুণ রুশ ড্রাইভার আর্টিয়ম সেভারিউখিনকে বরখাস্ত করল তাঁর দল। আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশন ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

ইউক্রেনের উপর রুশ আগ্রসনের প্রতিবাদে রাশিয়া এবং সেই দেশের প্রতিযোগীদের নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশন। সেই কারণে ইতালির লাইসেন্সে রেসিং ট্র্যাকে নেমেছিলেন মাত্র ১৫ বছর বয়সী আর্টিয়ম সেভারিউখিন। পর্তুগালের পোর্টিমাও-এ এই রেসে জেতার পর পোডিয়ামে দাঁড়ায়ে দু'বারই নিজের বুকে মুষ্ঠাঘাত করে সামনের দিকে ডান হাত বাড়ান আর্টিয়াম। এই স্যালুট ইতিহাসে পরিচিত নাৎসি স্যালুট হিসেবে। এই সময়ে হাসিতে ফেটে পড়তেও দেখা যায় তাঁকে।
রবিবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে সেভারিউখিনের জয়ের পর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পোডিয়ামে এটি ঘটেছে। সোমবার আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, "পোডিয়াম সেরিমনির সময়ে অপ্রত্যাশিত যে আচরণ আর্টিয়ম সেভারিউখিন করেছে তার প্রেক্ষিতে তদন্ত শুরু করা হয়েছে।" সেভারিউখিনের ওয়ার্ড রেসিং টিম জানিয়েছে তাঁরা এই তরুণ রেসারের সম্পর্কে সম্পর্ক শেষ করেছে। ইনস্টাগ্রামে সুইডেনের দলটি অফিসিয়াল বিবৃতিতে লিখেছে, "পাইলটের আচরণে ওয়ার্ড রেসিং টিম অত্যন্ত লজ্জিত। ওই পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যে আচরণ আর্টিয়ম সেভারিউখিন করেছে তা তাঁর ব্যক্তিগত। কোনও ভাবেই তা ওয়ার্ড রেসিং-এর দৃষ্টি ভঙ্গিকে তুলে ধরে না। আন্তর্জাতিক মহলের মতোই ওয়ার্ড রেসিং ইউক্রেনে রাশিয়ার এই আগ্রসনের বিরুদ্ধে। ওয়ার্ড রেসিং টিম তাঁদের সকলের কাছে ক্ষমপ্রার্থী যাঁদের এই আচরণ আঘাত করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর্টিয়ম সেভারিউখিনের পাশে থাকা ওয়ার্ড রেসিং-এর পক্ষে সম্ভব নয় এবং তাঁর রেসিং কনট্র্যাক্ট বাতিল করা হবে।"

তাঁর এই আচরণে বিশ্ব জুড়ে নিন্দার ঝড় ওঠায় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ওই তরুণ রেসার ক্ষমা চেয়ে নিয়েছেন কিন্তু এরই সঙ্গে তিনি এ-ও মানতে অস্বীকার করেছেন যে এটি নাৎসি আচরণ। তিনি বলেছেন, "অনেকেই এটাকে নাৎসি স্যালুট হিসেবে দেখেছন, এটা সত্যি নয়। আমি কখনওই নাৎসি চিন্তাধারার সমর্থনে নই এবং মনে করি মানুষত্বের উপর নেমে আসা সব থেকে বড় অপরাধ এটি। আমি জানি আমি বোকা এবং শাস্তি পাওয়ার জন্য তৈরি। কিন্তু দয়া করে বিশ্বাস করুণ আমার আচরণে ওই রকম কোনও উদ্দেশ্য ছিল না।" মটরস্পোর্ট.কম-এর দেওয়া তথ্য় অনুযায়ী রাশিয়ান অটোমোবাইল ফেডারেশনও এই বিষয়টি দেখছে গভীর ভাবে।












Click it and Unblock the Notifications