Anwar Ali: চুক্তিভঙ্গ করে কড়া শাস্তি পেলেন আনোয়ার আলি, বিরাট ধাক্কা ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিরও

আনোয়ার আলি ইস্যুতে বিরাট জয় মোহনবাগান এসজির। চুক্তিঙঙ্গ করে অন্য ক্লাবে সই করার জন্য কড়া শাস্তি পেলেন ভারতীয় দ‌লের তারকা ডিফেন্ডার। সেইসঙ্গে শাস্তির মুখে পড়ল ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি ক্লাবও। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে সরকারিভাবে রায় ঘোষণা করা হল সোমবার। সেই রায়ে আনোয়ার ইস্যুতে ব্যকফুটে ইস্টবেঙ্গল। একইসঙ্গে বড় জয় হল মোহনবাগান এসজির।

প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত অনুসারে, ৪ মাসের জন্য নির্বাসিত হচ্ছেন আনোয়ার আলি। লাল হলুদে সই করলেও চার মাস এখন মাঠে নামতে পারবেন না তারকা এই ডিফেন্ডার।। নির্বাসনের পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও হতে চলেছে তাঁর। মোহনবাগান এসজিকে ১২.৯ কোটি টাকা জরিমানা দিতে হবে । এই অর্থ দিতে হবে আনোয়ার, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে।আনোয়ারের পাশাপাশি শাস্তির মুখে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিও। আগামী দুটি রেজিস্ট্রেশন পিরিয়ড থেকে কোনও নতুন ফুটবলার নিতে পারবে না এই দুই ক্লাব।

নতুন মরশুমের শুরুতেই আনোয়ার আলি ইস্যুতে সরগরম ভারতীয় ফুটবল। মোহনবাগান এসজির সঙ্গে চুক্তি থাকা অবস্থান অন্য ক্লাবে সই করেছেন ভারতীয় দলের ডিফেন্ডার। যা নিয়ে প্রবল বিতর্ক দেখা যায়।
নয়া নিয়ম অনুসারে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে যে সব নতুন লোন চুক্তি হবে, সেই চুক্তিগুলির মেয়াদ এক বছরের বেশি করা যাবে না। কিন্তু আনোয়ারের সঙ্গে মোহনবাগান এসজির চুক্তি যেহেতু ২০২৪ সালের জানুয়ারি মাসের আগে হয়ে গিয়েছে ফলে ফিফার নয়া নিয়ম এই ক্ষেত্রে কার্যকর হচ্ছে না।

ফেডারেশনের প্রাথমিক পর্যবেক্ষণ অনুসারে লোন ডিল নিয়ে যে নিয়ম ফিফা চালু করেছে, তা ভারতের ক্ষেত্রে কার্যকর হবে ২০২৫-এর জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডো থেকে। এদিকে এখন চলছে অগস্টের ট্রান্সফার উইন্ডো। ইস্টবেঙ্গল তার মধ্যেই এই ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে। ফলে লাল-হলুদে সই করলেও আনোয়ার আলির খেলার ব্যাপারে অনিশ্চয়তা ছিলই।এবার শাস্তির মুখে পড়তে হল তাঁকে।

ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাতে চলেছে ইস্টবেঙ্গল। চলছে আইনজীবীদের সঙ্গে পরামর্শ। সই করানর লাল হলুদ জার্সিতে অনুশীলনও শুরুই করে দেন পাঞ্জাব তনয়। ইস্টবেঙ্গলের যে এই আশঙ্কা ছিল তা আগে থেকেই স্পষ্ট হয়। কারণ আইএসএলের দলে আনোয়ারকে রেজিস্ট্রেশন করায়নিগ লাল হলুদ। আপাতত লাল হলুদ বা আনোয়ার কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। সব মিলিয়ে বিতর্ক চরমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+