Copa America 2024: বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি, কোপা জিতেই নীল সাদা জার্সিকে বিদায় জানালেন ডি মারিয়া
কোপা আমেরিকা জয়ের সঙ্গে সঙ্গেই আর্জেন্টিনা জার্সিকে বিদায় জানালেন আনহেল ডি মারিয়া।আর্জেন্টিনার বহু যুদ্ধের সৈনিক এবার জাতীয় দলকে বিদায় জানালেন। ডি মারিয়া নভেম্বরে ঘোষণা করেছিলেন যে কোপা আমেরিকাতেই শেষবারের মতো তার দেশের প্রতিনিধিত্ব করবেন, কোচ থেকে সতীর্থরা তাঁকে সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ করলেও ডি মারিয়া থাকলেন অটল।
ফাইনাাল ম্যাচে ডি মারিয়াকে প্রথম থেকেই মাঠে নামিয়েছিলেন কোচ স্কালোনি, তুললেন প্রায় ১১৫ মিনিটে। আবেগে-চোখের জলে নীল জার্সিকে বিদায় জানালেন। বিদায় বেলায় সতীর্থরা তাঁকে ট্রফি উপহার দিলেন। কোপা জিতে অবসর, এমন রাজকীয় আন্তর্জাতিক বিদায় কতজনের ভাগ্যে থাকে।

১৪ ফেব্রুয়ারী ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ছোট থেকেই ফুটবলের প্রতি এক বিশেষ আকর্ষণ ছিল তাঁর। ২০০৫ সালে পেশাদার ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেন ডি মারিয়া। ১৭ বছর বয়সে রোজারিও সেন্ট্রালের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন কিংবদন্তি। ২০০৭ থেকে ২০১০ বেনফিকা ক্লাবের হয়ে ৭৬ ম্যাচ খেলেন। ২০১০ থেকে ২০১৪ এই চার বছর রিয়ালের হয়ে ১২৪ ম্যাচ খেলেন করেন ২২ গোল।
মাঝে ১ বছর ম্যান ইউতে খেলে ২০১৫ সালে যোগ দেন পিএসজিতে। এখানে ক্লাব ফুটবলে সেরা সময়টা ক্টান। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৯৭ ম্যাচ খেলেন। করেন ৫৬ গোল। এরপর জুভেন্তাস হয়ে বর্তমানে বেনফিকাতে খেলছেন, রোজারিও সেন্ট্রালের হয়ে খেলেই ক্লাব ফুটবলকে বিদায় জানাতে চান।
৩৬ বছর বয়সী এই ফুটবলার সাম্প্রতিক বছরগুলিতে আর্জেন্টিনার-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ২০২১সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জয়সূচক গোল করেছিলেন, ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন ডি মারিয়া। এমনকি ২০০৮ সালের অলিম্পিক্স ফাইনালেও নাইজেরিয়ার বিরুদ্ধে একমাত্র গোল করেছিলেন।
২০১৪ সালে বিশ্বকাপ ফাইনািল খেলতে পারেননি চোটের জন্য। ২০১৫ সালের কোপা আমেরিকা ফাইনালে উঠেছিল আর্জেন্তিনা। তবে পেনাল্টিতে হেরে গিয়েছিল এই দল। ২০১৫ সালেই ডি মারিয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
Messi invites Ángel Di María and Nicolás Otamendi over to help lift the trophy❤️ pic.twitter.com/Fbb7DyrmS0
— Devanayagam (@Devanayagam) July 15, 2024
অবসর নেওয়ার পর পর ডি মারিয়া বলেন, 'আমি এটার স্বপ্ন দেখেছিলাম, আমি তাই বলেছিলাম এটাই আমার শেষ কোপা আমেরিকা এবং এটা এখানেই শেষ হল। আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি ফাইনাল খেলব, আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি জিতব, আমি এভাবে অবসর নেব।' বিদায় বেলায় মেসিও তাঁর সেনানীকে সম্মান দিলেন। ট্রফি নেওয়ার সময় ডেকে নিলেন ডি মারিয়া ও ওটামেন্ডিকে। একসঙ্গে তিন জনে ট্রফি তুললেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications