কোপা আমেরিকা ফাইনালে দি মারিয়ার গোলে ব্রাজিলের বিরুদ্ধে এগিয়ে আর্জেন্তিনা
মারাকানায় কোপা আমেরিকা ফাইনালে প্রথমার্ধে ব্রাজিলের বিরুদ্ধে ১ গোলে এগিয়ে আর্জেন্তিনা। ২০০৪ সালের কোপা আমেরিকা ফাইনালে সিজার দেলগাডোর পর প্রথম আর্জেন্তিনার ফুটবলার হিসেবে গোল আনহেল দি মারিয়ার। ম্যাচের ২২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্তিনার এই নির্ভরযোগ্য ফুটবলার। দেশের হয়ে শেষ গোল করেছিলেন ২০১৮ সালের বিশ্বকাপে।

LA VIEJA GUARDIA 🇦🇷#VibraElContinente #CopaAmérica pic.twitter.com/ndjTu2jgp8
— Copa América (@CopaAmerica) July 11, 2021
১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্তিনা। তারপর চারবার ফাইনালে উঠেও একবারও জিততে পারেনি। আজ আর্জেন্তিনা জিতলে লিওনেল মেসি দেশের হয়ে প্রথম কাপ জয়ের স্বাদ পাবেন। এবারের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই খেলেছেন মেসি। এখনও অবধি সর্বাধিক গোল ও অ্যাসিস্ট করেছেন। কলম্বিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ব্রাজিলের বিরুদ্ধে মারাকানায় ফাইনাল খেলা নিশ্চিত করেছে আর্জেন্তিনা। সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা একসঙ্গে ধরলে সবচেয়ে বেশি ১৫ বার জিতেছে উরুগুয়ে। তার পরেই আর্জেন্তিনা। ব্রাজিল জিতেছে ৯ বার, তার মধ্যে আয়োজক দেশ হিসেবে পঞ্চমবার। ২০১৯ সালে ব্রাজিল খেতাব জিতেছিল, তাই এদিনের ম্যাচ খেতাব দখলে রাখারও। পেরুকে হারিয়ে ফাইনালে উঠেছে তিতের দল। ভালো ফুটবল উপহার দিলেও ছন্দের নিরিখে যেন কিছুটা এগিয়ে আর্জেন্তিনাই।
I’ll let y’all decide for yourselves whether Neymar was at fault on the Di Maria goal…
— Henry Bushnell (@HenryBushnell)
But let’s just say there’s a reason there was absolutely zero pressure on the ball.
(h/t @johnspacemuller) pic.twitter.com/79JwsJeKrw#CopaAmérica 🏆
¡TREMENDA DEFINICIÓN! Ángel Di María recibió el pase de Rodrigo De Paul y la tiró por arriba de Ederson para el 1-0 de @Argentina
🇦🇷 Argentina 🆚 Brasil 🇧🇷#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/OuFUmqipVA — Copa América (@CopaAmerica) July 11, 2021
আর্জেন্তিনার প্রথম একাদশে স্কালোনি পাঁচটি পরিবর্তন করেছেন, ব্রাজিল দল অপরিবর্তিত। গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস আকুনা রক্ষণ সামলাচ্ছেন। মাঝমাঠে লিওনার্দো পারেদেসকে রেখে নিকোলাস গঞ্জালেজের জায়গায় দি মারিয়াকে নামান স্কালোনি। এই পরিবর্তনেরই সুফল আদায় করে প্রথমার্ধে এগিয়ে কাপ জয়ের স্বপ্ন তাড়া করছে আর্জেন্তিনা।












Click it and Unblock the Notifications