ISL: ঘরের মাঠে চেন্নাইয়িনের বিরুদ্ধে জিতল মুম্বই, লিগ তালিকায় কতটা উন্নতি হল চ্যাম্পিয়ন দলের?
শনিবার ছিল আইএসএলে ডাবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি এফসি এবং চেন্নাইয়িন এফসি। ঘরের মাঠে চেন্নাইয়িনকে ১-০ গোলে হারিয়ে দিল মুম্বই সিটি।
মুম্বই ফুটবল এরিনায় মুখোমুখি হয়েছিল দুই দল। মুম্বই সিটি এফসি ৪-৩-৩ ছকে খেলতে শুরু করে। ছাংতে এবং বিপিন সিং দুই উইং দিয়েই বেশি আক্রমণ করে থাকে মুম্বই দল। তাই চেন্নাইয়িন দল ৪-৪-২ ছকে দল নামায়। তাদের লক্ষ্য ছিল মাঝমাঠেই মুম্বইয়ের আক্রমনকে রুখে দেওয়ার।

গোল খাএয়ার পর বেশ কিছু সুযোগ তৈরি করেন চেন্নাইয়িন এফসি। লুকাস সহজ সুযোগ নষ্ট করলেন। পাশাপাশি সুযোগ পায় মুম্বইও কিন্তু প্রথমার্ধে গোল সংখ্যা বৃদ্ধি করতে পারেনি মুম্বই দল। ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মুম্বই দল।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণের চাপ বজায় রাখতে থাকে মুম্বই। কিন্ত চেন্নাইয়িনের বক্সে গিয়েই তারা খেউ হারিয়ে ফেলছিল। গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বই দলের মধ্যে এবার সেই ঝাঁঝ লক্ষ্য করা যাচ্ছে না। দুই দলই বেশ কিছু পরিবর্তন করে, কিন্তু গোল হয়নি। ফলে ১ গোলে জিতেই ছারল মুম্বই। এই ম্যাচ জিতে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল মুম্বই। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকল চেন্নাইয়িন।
অন্যদিকে, রবিবার কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে মহমেডান। বর্তমানে ১১ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট সাদা কালো ব্রিগেডে। মহমেডানের অবস্থা লিগে একেবারেই ভালো নয়, কেরল ম্যাচ পয়েন্ট না পেলে চাপ আরও বৃদ্ধি পাবে।
মহমেডান কোচ আন্দ্রে বলেছেন, কেরল দলের আক্রমণ কতটা ধারালো, তা কলকাতার ম্যাচে দেখেছিলাম আমরা। শেষ দিকে ওরা চারজন ফরোয়ার্ডকে খেলায় আমাদের বিরুদ্ধে । আক্রমণে ওরা খুবই শক্তিশালী। ঘরের মাঠে খেলায় কেরল অতিরিক্ত সুবিধা পাবে। প্রচুর সমর্থক এখানে প্রতি ম্যাচে গ্যালারি ভরিয়ে তোলে এবং দলকে তাতিয়ে দেয়। বিপক্ষের এই পরিবেশের মধ্যে খেলার জন্য আমাদের খেলোয়াড়দের তৈরি থাকতে হবে।












Click it and Unblock the Notifications